কেন তারা এমন করল? : অক্ষরা
কিছুদিন আগে ব্রিটিশ মডেল ও অভিনেত্রী এমি জ্যাকসনের ‘গোপন’ ছবি সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছিল। দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত ও বলিউডের ‘মিস্টার খিলাড়ি’ অক্ষয় কুমারের সঙ্গে আসন্ন এশিয়ার সবচেয়ে বড় বাজেটের ‘২.০’ ছবিতেও অভিনয় করেছেন এমি। এরপর সাইবার অপরাধের শিকার হন বলিউড অভিনেত্রী অক্ষরা হাসান।
অক্ষরা ভারতের বিশিষ্ট অভিনেতা, চিত্রনাট্যকার ও নির্মাতা কমল হাসানের ছোট মেয়ে এবং অভিনেত্রী শ্রুতি হাসানের ছোট বোন। অক্ষরার অজান্তেই তাঁর অন্তর্বাস পরিহিত ছবিগুলো অন্তর্জালে ভাইরাল হয়। কিছুদিন চুপ করে থাকলেও অবশেষে এ নিয়ে মুখ খুললেন অক্ষরা।
গোপন ছবি ফাঁস নিয়ে মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে অক্ষরা একটি বিবৃতি দিয়েছেন। বলেছেন, পুরো ঘটনায় ভীত হয়ে পড়েছেন তিনি।
অক্ষরা লিখেছেন, ‘সম্প্রতি, আমার কিছু গোপন ছবি অন্তর্জালে ফাঁস হয়েছে। কে এটা করল, কেন এটা করল, তা আমার জানা নেই। কিন্তু আমি এটা জানি যে, ...













