‘দহন’ ছবির আলোচিত নায়িকা মম
‘ছবি করলে সবাই দেখবে, না করলে দেখবে না। বিষয়টি নিয়ে আপাতত এর বেশি কিছুই বলতে চাই না।’ ‘দহন’ ছবিতে কাজ করবেন কি করবেন না, এ নিয়ে জানতে চাইলে গত ১৫ এপ্রিল প্রথম আলোকে এভাবেই বলেছিলেন জাকিয়া বারী মম। দুই মাস পর জানা গেল, জাজ মাল্টিমিডিয়ার ছবি ‘দহন’-এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে মমকেই।
মম অভিনীত প্রথম ছবি তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’। এই ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৈরি ছবিটি মুক্তি পায় ২০০৭ সালে।
‘দহন’ ছবিতে মমর অন্তর্ভুক্তি নিয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘আমার প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিকভাবে অনেক ছবি বানানো হয়েছে। তবে এ ছবিটি আগের সবগুলোর চেয়ে আলাদা। এই ছবিকে দেশের প্রতি আমার দায়বদ্ধতা বলতে পারেন। আমাদের এই ছবির মায়া চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ। এতে মমর মতো একজন গুণী অভিনেত্রীকে পেয়...













