৭ দিনে ওজন কমাতে উপকারী ওটসের ডায়েট
সারা বিশ্বেই সকালের নাশতা হিসেবে পরিচিত ওটস। বাংলাদেশেও অনেকে স্বাস্থ্যসম্মত নাশতা হিসেবে ওটস খান নিয়মিত। ওটস রান্না করা সহজ, আর তা বিভিন্ন উপায়ে খাওয়া যায়। স্মুদি, মিল্কশেক, পরিজ এমনকি কেক ও কুকি তৈরিতে ব্যবহার করা যায় ওটস। ওটসের সবচেয়ে বড় উপকারিতা হলো ওজন কমানো। ওজন কমাতে দিনে তিনবেলাই আপনি ওটস খেতে পারেন।
ওজন কমাতে ওটস উপকারি হবার কারণ হলো, ওটসে প্রচুর ফাইবার থাকে, যা ক্ষুধা কম রাখার জন্য কার্যকর। বারবার ক্ষুধা লাগা ও আজেবাজে খাবার খাওয়া কমে যায়। যদিও বেশিদিনের জন্য শুধু ওটস খেয়ে থাকাটা স্বাস্থ্যের জন্য খারাপ। কিন্তু সপ্তাহখানেকের জন্য আপনি এই ডায়েট অনুসরণ করে দেখতে পারেন। তবে এটাও মনে রাখতে হবে যে, ওটস কোনো আলৌকিক খাবার নয় যে তা খেলেই ওজন কমবে। এর পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যকর খাবার খেতে হবে ও ব্যায়াম করতে হবে।
ওটস ব্যবহার করে ডায়েটের বিভিন্ন ধরণ আছে। এক ধরণের ডায়েটে সারা দিনে তি...














