Health and Lifestyle Archives - Page 142 of 148 - Mati News
Saturday, May 23

Health and Lifestyle

মানসিক স্বাস্থ্য টিপস : লোকলজ্জা কমাতে সাহায্য করবে ‘বিহেভিওরাল থেরাপি’

মানসিক স্বাস্থ্য টিপস : লোকলজ্জা কমাতে সাহায্য করবে ‘বিহেভিওরাল থেরাপি’

Cover Story, Health and Lifestyle
কোথাও যেতে লজ্জা,  বহু মানুষের মধ্যে বসে খেতে লজ্জা,  উচিত কথা বলতে লজ্জা—  এ তো মহা বিপদ! এ ভাবে চললে যে জীবন থেমে যাবে। কাজেই এ রকম সমস্যা থাকলে দেরি না করে নিজেকে বদলাতে উঠেপড়ে লাগুন৷ সচেতন হলে আপনি নিজেই পারবেন৷ নিতান্ত না পারলে বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে৷ কীভাবে কী করতে হবে, তা জানিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. অমিতাভ মুখোপাধ্যায়৷ আসুন, দেখে নিন৷ প্রথমে বুঝে দেখুন আপনি লাজুক না অবসেসিভ৷ অবসেসিভ হলে কাজটা একটু কঠিন৷ কারণ যে কোনও বিষয়ে তাদের বিশ্বাস ও ধারণা এত বদ্ধমূল থাকে যে তা বদলাতে বিস্তর কাঠ–খড় পোড়াতে হয়৷ যেমন ধরুন, শাড়ি ছাড়া অন্য পোশাক পরতে লজ্জা পেলে সামলানো সহজ৷ কিন্তু যদি ধরে নেন অন্য পোশাক পরা খারাপ, বদলানো বেশ কঠিন৷ কাজেই কোনও কাজ করতে চান, অথচ লজ্জার জন্য পারেন না, না কি কাজটা খারাপ ভেবে করেন না, সেটা বুঝে নিন সবার আগে৷ অবসেসিভদের সমস্যা হল, তারা এত সব বোঝাবুঝির মধ্যে ...
সন্তানকে স্বাস্থ্যকর খাওয়ার দিচ্ছেন, কিন্তু তা যথেষ্ট নয়

সন্তানকে স্বাস্থ্যকর খাওয়ার দিচ্ছেন, কিন্তু তা যথেষ্ট নয়

Cover Story, Health and Lifestyle
আপনি আপনার সন্তানকে হয়তো স্বাস্থ্যকর খাওয়াই দিচ্ছেন, কিন্তু তা আপনার সন্তানের জন্য যথেষ্ট নয়? বাচ্চাকে নিজের মতন করে গড়ে নেওয়া প্রত্যেক মায়ের স্বপ্ন। প্রত্যেক মা-ই চান তার সন্তানকে সেরার সেরা তৈরি করতে। তবে খাওয়ার ক্ষেত্রে আপনার বাচ্চা যে কতটা খুঁতখুঁতে, তা আপনার থেকে ভাল আর কেউ জানেন না। একজন মা হিসেবে আপনি অবশ্যই চান আপনার সন্তানকে পুষ্টিকর খাওয়ার খাওয়াতে। বিশেষত সবুজ শাক-সবজি, যা ভিটামিন-এ এবং অন্যান্য পুষ্টিগুণে ভরপুর। কিন্তু বেশিরভাগ বাচ্চাই এই সবজির নাগালের বাইরে থাকতে চায়। আর সন্তানকে পুষ্টিকর খাওয়ার দেওয়ার ক্ষেত্রে সব মায়েরাই নানান কৌশল অবলম্বন করেন। কিন্তু তারপর? যদিও সব পুষ্টিকর খাদ্য খাওয়ার শেষেও, আপনার সন্তানের শরীর সেই পুষ্টির সমস্তটা শোষণ করে না। কি অবাক হচ্ছেন? এটাই সত্যি। কোনও খাদ্য থেকে নির্গত পুষ্টি শরীর কতটা শোষণ করবে তা নির্ভর করে শরীরের জৈব শোষণ ক্ষমতার উপর। পুষ...
কী করে ঝরালেন ১৫৫ কিলো? আদনান সামি বললেন…

কী করে ঝরালেন ১৫৫ কিলো? আদনান সামি বললেন…

Entertainment, Health and Lifestyle
ওবেসিটি বা অতিস্থূলতা এখন গোটা দেশের মাথা ব্যথার কারণ। মেদ ঝরিয়ে সুস্থ এবং চনমনে থাকাটাই দস্তুর। তাই সেই পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়ে ওজন কমানোর যুদ্ধে নেমেছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক আদনান সামি। ২০০ কিলোগ্রাম থেকে শুরু হয়েছিল কসরৎ। ১৫৫ কিলো ঝরিয়ে আদনান এখন ছিপছিপে, প্রায় নির্মেদ। সালটা ২০০০। ‘মুঝকো ভি তো লিফট কারা দে’-র সঙ্গে নেচে উঠেছিল গোটা দেশ। র‌্যাপ, পপের বাজারে একটু অন্যরকম তাজা হাওয়া এনে দিয়েছিলেন আদনান। সুরেলা কণ্ঠের ওই গায়ক প্রথম ঝলকেই মন কেড়েছিলেন লক্ষ লক্ষ দেশবাসীর। একে একে আরও অ্যালবাম, আরও খ্যাতি। মোটাসোটা, গোলগাল চেহারার গায়কের কিন্তু তাতে মন ভরেনি। কারণ একটাই তাঁর অতিস্থূলতা। নিজের চেহারা নিয়ে নানা ভাবে ট্রোলড হতে হয়েছিল আদনানকে। একটা সময় প্রবল মানসিক চাপের মধ্যে দিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন গায়ক। ‘তেরা চেহেরা’, ‘উড়ি উড়ি’, ‘ইসক হোতা নেহি’ গান তখন লোকের মুখে মুখে ফ...
শরীর সুস্থ রাখে সাইক্লিং

শরীর সুস্থ রাখে সাইক্লিং

Health and Lifestyle, Teen
আর কোনও এক্সারসাইজ়ের জন্য যদি সময় নাও বের করতে পারো, তাহলে শুধু মাত্র সাইকেল চালিয়েই ওজন কমানো থেকে শরীর সুস্থ রাখা, সবটাই করে ফেলতে পারবে। কী-কী করে সাইক্লিং? সাইকেল চালাতে প্রায় প্রত্যেকেই নিশ্চয়ই পার। পাড়ার দোকানে বা টিউশনে যেতে তোমার এই দু’চাকার বাহনটি যতটা প্রয়োজনীয়, ঠিক ততটাই প্রয়োজনীয় তোমাকে ফিট রাখতে। আর কোনও এক্সারসাইজ়ের জন্য যদি সময় নাও বের করতে পার, ত হলে শুধু সাইকেল চালিয়েই ওজন কমানো থেকে শরীর সুস্থ রাখা, সবটাই করে ফেলতে পারবে। সপ্তাহে দু’ থেকে চার ঘণ্টা সাইকেল চালালেই থাকতে পারবে একদম ফিট! কী-কী করে সাইক্লিং? হাড় শক্ত করে, পেশি টোন করে নিয়মিত সাইকেল চালালে যে পরিমাণ প্যাডলিং করতে হয়, তাতে পায়ের পেশি, কোমর ও হাঁটুর হাড় শক্ত হয়। এ ছাড়াও সাইক্লিং হাতের পেশির জোর বাড়ানোর পাশাপাশি সমস্ত শরীরের পেশির কার্যক্ষমতা উন্নত করে।   cardiovascular health উন্নত ক...
গরমে কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম? ক্লান্ত করছে কিন্তু এরাই

গরমে কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম? ক্লান্ত করছে কিন্তু এরাই

Health and Lifestyle, Teen
টিন লাইফস্টাইল ক্যালেন্ডারে আষাঢ় পড়লেও বৃষ্টির দেখা নেই একটুও। বরং, খানিক বৃষ্টি হলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতাংশ উত্তরোত্তর বাড়ছে। অস্বস্তির পারদ ঊর্ধ্বমুখী। এই অবস্থায় রোজই কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিমে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন? জানেন কি, অজান্তেই আরও জড়িয়ে পড়ছেন গরমের কবলে? কোল্ড ড্রিঙ্কের হাইপার টনিক সলিউশন (বডি ফ্লুইডের উপাদানের চেয়ে ঘন) শরীর থেকে টেনে নিচ্ছে জল। এতে উল্টে বাড়ছে শরীরে জলের চাহিদা। একই কথা প্রযোজ্য আইসক্রিমের ক্ষেত্রেও। পছন্দের টপিং হোক বা ফ্লেভার, বিশেষজ্ঞদের মতে, এই সব খাবার মারাত্মক ক্ষতি করছে শরীরের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুবর্ণ গোস্বামীর কথায়, গরমে এমনিই ডিহাইড্রেশন বাড়ে। সহজে খাবার হজম হতে চায় না। সেখানে কোল্ড ড্রিঙ্ক বা আইসক্রিমের হাইপার টনিক সলিউশন শরীরের ভিতরের ফ্লুইড থেকে জল টেনে নেয়। ফলে আরও ক্লান্ত হয়ে পড়ে শরীর। তাই গরমে যথাসম্ভব এড়িয়ে চলো...
সকালের নাস্তায় কী খান এই বলিউড তারকারা?

সকালের নাস্তায় কী খান এই বলিউড তারকারা?

Cover Story, Entertainment, Health and Lifestyle
এই বলিউড তারকারা সকলেই ফিটনেস ফ্রিক। জিমে গিয়ে দু’বেলা কসরত করার পাশাপাশি খাবারের ব্যাপারেও এঁরা বেশ খুঁতখুঁতে। নিউট্রিশনিস্টদের পরামর্শ মতো মেনে চলেন হেলদি ডায়েট। নির্মেদ, ঝরঝরে ফিগার ধরে রাখতে প্রাতরাশে কী পছন্দ এই সেলেবদের? আপনার পছন্দের তারকার ডায়েট টিপস কিন্তু আপনিও মেনে চলতে পারেন। জন আব্রাহাম: জনের মতো সিক্স প্যাক অ্যাবস বানাতে চান? শুধু জিম করলেই হবে না কিন্তু, খেতে হবে পুষ্টিকর এবং সঠিক খাবার। জন জানাচ্ছেন, ফিট বডি পেতে তিনি নিয়মিত ব্রেকফাস্টে রাখেন ৬টি ডিমের সাদা অংশ, ৪টি স্লাইস ব্রেড এবং মাখন, ১০টি আমন্ড এবং অনেকটা ফলের রস। করিনা কপূর খান: সাইজ জিরো থেকে ফের কার্ভি বডি বানিয়েছেন করিনা। নায়িকা জানিয়েছেন, ফিট থাকতে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে পুষ্টিকর খাবারেই ভরসা রাখেন তিনি। করিনার দিন শুরু হয় একটি কলা ও কফি দিয়ে। প্রাতরাশে কখনও মুসলির সঙ্গে বাদাম, আবার কখনও স্বাদে বদল আনতে পর...
ঐ আসে ঐ ঘন গৌরবে নব যৌবন বর্ষা

ঐ আসে ঐ ঘন গৌরবে নব যৌবন বর্ষা

Cover Story, Health and Lifestyle
আজ প্রথম আষাঢ়। পুষ্প-বৃক্ষে, পত্রপল্লবে, নতুন প্রাণের সঞ্চার করে, নতুন সুরের বার্তা নিয়ে সবুজের সমারোহে আজ থেকে আসছে বর্ষা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ‘ আবার এসেছে আষাঢ়, আকাশ ছেয়ে, আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে।’ অথবা ‘ঐ আসে ঐ ঘন গৌরবে নব যৌবন বরষা, শ্যাম গম্ভীর সরসা।’ তবে কয়দিন ধরেই বৃষ্টি হচ্ছে। বলা যায় অনেকটা আগাম বর্ষা চলছে দেশে। গ্রীষ্মের ধুলোমলিন জীর্ণতা ধুয়ে ফেলে গাঢ় সবুজের সমারোহে প্রকৃতি সেজেছে পূর্ণতায়। নদীতে উপচে পড়া জল, আকাশেও ঘন মেঘের ঘনঘটা। কেউ কারো চেয়ে পিছিয়ে নেই। গ্রীষ্মের দাবদাহে মানুষ যখন পুড়ছে তখন ব্যাপক আয়োজনে বর্ষার এই ঝুম ঝুম বৃষ্টির বরণডালা অনেক আগেই মনে করিয়ে দিয়েছে বর্ষাতো এসেই গেছে। আষাঢ় বাংলা সনের তৃতীয় মাস। এটি বর্ষা মৌসুমে অন্তর্ভূক্ত দুই মাসের প্রথম মাস। আর নামটি এসেছে পূর্বাষাঢ়া নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। বর্ষা সবুজের সমারোহে, মাটিতে নত...
আত্মবিশ্বাস বাড়াতে চান? গুডবাই বলুন এই কথাগুলোকে

আত্মবিশ্বাস বাড়াতে চান? গুডবাই বলুন এই কথাগুলোকে

Cover Story, Health and Lifestyle
আত্মবিশ্বাস। শব্দটা ছোট হলেও জীবনে এর গুরুত্ব অনেক। আত্মবিশ্বাস না থাকলে জীবনে উন্নতি অসম্ভব। নিজের উপর ভরসাই যদি না থাকে, তা হলে কখনও কারও ভরসার যোগ্যও হয়ে ওঠা যায় না। ব্যক্তি বিশেষের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, তেমনই এ কথা প্রযোজ্য আপনার কর্মক্ষেত্রেও। কথা বলার সময় বিশেষ সতর্ক থাকুন। আপনার ডিকশনারি থেকে বাদ দিয়ে দিন এই শব্দগুলো। টিপস করতে পারব না। সবচেয়ে আগে এই শব্দটা বাদ দিয়ে দিন আপনার ডিকশনারি থেকে। এতে আপনার আত্মবিশ্বাসের অভাব এবং অনিচ্ছা প্রকাশ পায়।   আমি কি বোঝাতে পারলাম? সামনের জনকে এটা বলার অর্থ আপনার নিজের দক্ষতার প্রতি কোনও আস্থা নেই। আর তাই আপনি বক্তব্যের মাঝে নিজেকেই যাচাই করে নিচ্ছেন।   আমি জাস্ট এটা যাচাই করতে চেয়েছিলাম। আমি জাস্ট পৌঁছলাম। আমি জাস্ট...। কথায় কথায় বড্ড বেশি ‘জাস্ট’ ব্যবহার করে ফেলেন? তা হলে আজ থেকে গুডবাই বলুন জাস্টকে। কারণ বিষয়টা অনেকট...
সারাক্ষণ মোবাইল খুটখুট? জেনে নিন কী বিপদ অপেক্ষা করছে!

সারাক্ষণ মোবাইল খুটখুট? জেনে নিন কী বিপদ অপেক্ষা করছে!

Cover Story, Health and Lifestyle
সকাল হোক বা রাত, অফিস হোক বা পাড়ার ঠেক— সবেধন মোবাইল ছাড়া আমরা প্রায় অস্তিত্বহীন। ফেসবুকে আপডেট, হোয়াটস অ্যাপ চেকিং বা ঘন ঘন টেক্সট দেখা আমাদের আধুনিক অভ্যাস। কাজের জায়গায় পৌঁছেই শুরু হয়ে যায় টাইপিং বা লেখালেখি। তার মাঝেও চলে মোবাইল সার্ফিং। সকলের সঙ্গে যোগাযোগ রাখতে পারছেন, ভেবে আপনি তো খুশ! কিন্তু জানেন কি, এতে ‘রাগ’ করছে আপনার বুড়ো আঙুল। সে প্রথমে জানান দেবে ব্যথা দিয়ে, তার পরেও সচেতন না হলে কিন্তু প্যারালিসিসের শিকার হতে পারেন। এই অসুখের পোশাকী নাম ‘নাম্ব থাম্ব’। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে ‘ব্ল্যাকবেরি সিনড্রোম’ বা ‘ওভার ইউস সিনড্রোম’-ও বলা হয়। এই অসুখের বেশ কিছু প্রাথমিক লক্ষণ আছে। জানালেন, অস্থি বিশেষজ্ঞ কৌশিক ঘোষ। বুড়ো আঙুলের গোড়ার দিকে শুরু হবে ব্যথা। চিকিৎসা না করালে ব্যথা বেড়ে আঙুল ঝিমঝিম করে প্রায়ই অবশ হবে। আঙুল ভাঁজ করতে অসুবিধা হবে। আঙুল থেকে ব্যথা উঠতে...

হার্ট ফেলিওর এড়াতে খাদ্যতালিকা থেকে আজই বাদ দিন লবণ

Cover Story, Health and Lifestyle
হার্ট ফেলিওর মানেই হৃৎপিন্ড থেমে যাওয়া, বেশির ভাগ মানুষেরই এই ধারণা। আর এটাও তাঁরা মানেন যে, হার্ট অ্যাটাক আর হার্ট ফেলিওর ব্যাপারটা  ‘এক’। কিন্তু চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, এই দু’টি সমস্যা সম্পুর্ণ আলাদা। নানা কারণে হৃৎপিণ্ডের পেশি দুর্বল হয়ে গিয়ে পাম্প করার ক্ষমতা কমে যায়। ফলে রক্ত চলাচল ব্যহত  হয়, অক্সিজেনের ঘাটতিতে শুরু হয় বিভিন্ন শারীরিক সমস্যা। এটাই হার্ট ফেলিওর। ডাক্তাররা হার্ট ফেলিওরকে ‘অসুখ’ না বলে, বলেন ‘সিনড্রোম’। অন্য দিকে হার্ট অ্যাটাক ব্যাপারটা অন্য রকম। হৃৎপিণ্ডের রক্তবাহী ধমনিতে চর্বির প্রলেপ জমে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে  গেলে হার্টের পেশি অক্সিজেনের অভাবে ধুঁকতে শুরু করে। দ্রুত চিকিৎসা না করালে হৃৎপিণ্ডের পেশির কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত যায়। তবে হার্ট অ্যাটাকের সঙ্গে হার্ট ফেলিওরের একটা সম্পর্ক আছে বইকি। এক দিকে যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ (অর্থাৎ হৃৎপিণ্ডের রক্তবাহী ধম...
বস-কে ‘না’ বলতে ভয়? বুদ্ধি খাটিয়ে বলুন এ ভাবে

বস-কে ‘না’ বলতে ভয়? বুদ্ধি খাটিয়ে বলুন এ ভাবে

Cover Story, Health and Lifestyle
মুখের উপর সটান ‘না’ বলতে কতই না সংশয়। আর উল্টো দিকে যদি বস থাকেন, তা হলে তো কথাই নেই। নিমেষে জিভ শুকনো, গলা কাঠ। অবশেষে বেজার মুখে অসুবিধার প্রস্তাবেও হ্যাঁ। অথচ এই অবাঞ্ছিত হ্যাঁ-এর মধ্যে থাকে নানা অসন্তোষ। যার প্রভাব পড়ে কাজেও। এ থেকে মুক্তি পাওয়া কঠিন নয়। বুদ্ধি খাটিয়ে কিছু উপায় মেনে চললেই কেল্লা ফতে। বিকল্প আছে কি?: ‘না’ বলার আগে প্রথমেই ভাবনা হোক এটা। যে প্রস্তাবে ‘না’ বলছেন, তা সমাধানের অন্য কোনও বিকল্প আছে কি? থাকলে সেটা আগেই জানান বস-কে। কাজটা অন্যভাবে করা যায় কিনা তা খতিয়ে দোখুন। অফিসের কাজে আপনার এই ভাবনা খুশি করবে তাঁকে। একান্তই বিকল্প না পেলে না বলতে হবে বইকি। ‘না’ বলাই কিন্তু লক্ষ্য: ‘না’ ব্যতীত কোনও উপায় নেই। প্রথমে এটাই মাথায় গেঁথে নিন। ‘না’ বলা নিয়ে নিজেরই সংশয় থাকলে তা কখনওই অন্যের কাছে বিশ্বাসযোগ্য হবে না। তাই আগে নিজে ১০০ শতাংশ নিশ্চিত হোন নিজের ‘না’-এর ব...
প্রচুর পানি খান? তা হলে সাবধান

প্রচুর পানি খান? তা হলে সাবধান

Cover Story, Health and Lifestyle
প্রবল গরমে শরীরে জলের চাহিদা বাড়ে৷ সেই চাহিদা মেটাতে বেশি জল পান করলে সচরাচর কোনও ক্ষতি হয় না৷ স্বাভাবিক খাওয়া-দাওয়া করেন এমন সুস্থসবল মানুষ তাঁর ওজন ও কাজের ধরনের উপর নির্ভর করে, দিনে ৩–৪ লিটার, এমনকী, ৫–৬ লিটার পর্যন্ত জল পান করতে পারেন৷ তবে এসি-তে শুয়ে–বসে থাকা মানুষ যদি তেষ্টা না পাওয়া সত্ত্বেও ‘জল খাওয়া ভাল’ ভেবে লিটার লিটার জল পান শুরু করেন, তা হলে সমস্যা আছে বইকি৷ সঙ্গে আবার কম নুন খেলে তো আরও মুশকিল৷ দিনে মোটে ৩–৪ গ্রামের মতো নুন খাব, এদিকে জল পান করব  ৫–৬ লিটার— তা মোটে ভাল কথা নয়৷ বয়স বেশি হলে কিংবা কিডনি কম কাজ করলে বিপদ সেক্ষেত্রে আরও বেশি৷   সমতা চাই নুন ও জলে কিডনি বিশেষজ্ঞ  সুব্রত ভৌমিক জানিয়েছেন, ‘দিনে যত গ্রাম নুন খাবেন, জল খেতে হবে মোটামুটি তত লিটার৷ সুস্থসবল, কমবয়সী মানুষ ৫–৭ গ্রামের মতো নুন খেলে ৫–৭ লিটার পর্যন্ত জল খেতে পারেন৷ কিন্তু কোনও অসুখের জন্য বা এ...
জামা-কাপড় হরদম কাচেন? পোশাকের আয়ু কমিয়ে ফেলছেন অজান্তেই

জামা-কাপড় হরদম কাচেন? পোশাকের আয়ু কমিয়ে ফেলছেন অজান্তেই

Health and Lifestyle
পরিষ্কার টানটান জামা-কাপড় ছাড়া মনই ওঠে না। তাই বাড়ি ফিরেই বিন ব্যাগে চলে যায় নিত্য ব্যবহারের পোশাক। বেরনোর আগে আয়রন টেবলে চলে আরেক প্রস্থ লড়াই। পোশাক নিয়ে খুঁতখুঁতে বলে, এই-ই যদি হয় আপনার পোশাকের যত্ন নেওয়ার নমুনা— তা হলে কিন্তু সাবধান। জানেন কি প্রিয় পোশাক সহজেই রংচটা, পুরনো হয়ে যাচ্ছে কেন? বিশেষজ্ঞদের মতে, এর জন্য সব সময় কোম্পানির মেটেরিয়াল দায়ী নয়, বরং ক্ষতির পিছনে লুকিয়ে রয়েছে আপনার এই অভ্যাসগুলোই! তা হলে কি জামা-কাপড় কাচব না বা ইস্ত্রি করব না? মোটেই তা নয়। নিশ্চয় যত্ন নেব। তবে তার জন্য মেনে চলতে হবে কিছু নিয়ম ট্যাগ পড়ুন মন দিয়ে জামা-কাপড় কেনার পর তার ট্যাগ খুলে শরীরে চড়িয়ে নেওয়াই আমাদের অভ্যাস। কিন্তু এ বার সে অভ্যাসে রাশ টানুন। জামা-কাপড় কিনে খুঁটিয়ে পড়ে ফেলুন ট্যাগ। তাতে দাম ছাড়াও লেখা থাকে জরুরি কিছু কথা। ওতেই থাকে পোশাকের মান, ফ্যাব্রিক ও তা যত্ন নেওয়ার নিয়ম...
স্বাস্থ্য পরামর্শ : রিফাইন্ড চিনি খেলে কী ক্ষতি হয় জেনে নিন

স্বাস্থ্য পরামর্শ : রিফাইন্ড চিনি খেলে কী ক্ষতি হয় জেনে নিন

Cover Story, Health and Lifestyle
স্বাস্থ্য পরামর্শ  : চকচক করলেই সোনা হয় না। রিফাইন্ড করা চকচকে সাদা চিনি প্রত্যেকটি দানা এতই স্বচ্ছ যে এর ক্ষতির দিকটা চিন্তাই করা হয়না। রিফাইন্ড করা এই সাদা চিনিতে কোন প্রাকৃতিক উপাদান নেই। এই চিনি সারফার ডাইঅক্সাইড, ফসফরিক অ্যাসিড, ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড ও অ্যাক্টিভেডেট কার্বন দিয়ে রাসায়নিক ভাবে তৈরি করা হয়। ফলে শরীরের ক্ষতি অনিবার্য। এরকম দাবি করেছে চিকিৎসকেরা এবং অনেক স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট। রিফাইন্ড চিনি খেলে যা ক্ষতি হচ্ছে: ১. রিফাইন্ড সুগার খেলে, গুড কোলেস্টেরল কমে যায়, যা ‘ব্যাড’ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে দেয়, যার ফলে বেড়ে যায় হার্ট অ্যাটাকের সম্ভাবনা। ২. চিনি খলে ব্রেনের ‘ফিল গুড’ সেরোটোনিন-এর মাত্রা বেড়ে যায়। এবং শরীর থেকে চিনি বেরিয়ে গেলে অবসাদগ্রস্থ হয়ে যায় মানুষ। ৩. রিফাইন্ড সুগার খেলে, ত্বকের ‘ইলাস্টিসিটি’র ক্ষতি হয়। যে...

ডায়াবেটিস রোগীর করণীয় ১০টি কাজ

Cover Story, Health and Lifestyle
ডায়াবেটিস রোগিদের সারা বছরই সাবধানে থাকতে হয়। আর রমজান মাস এলেতো নিতে হয় বাড়তি সতর্কতা। এটি এমন একটি রোগ, যার সঙ্গে খাদ্যাভাস ও লাইফস্টাইলের গভীর সম্পর্ক রয়েছে। রোজা রাখলে দীর্ঘ সময় অনাহারে থাকতে হয়। আবার অনেকেই ইফতার ও সেহরিতে এমন খাবার গ্রহণ করেন, যা ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতিকর। এসব কারণে শারীরিক নানা সমস্যা হতে পারে। এসব সমস্যা এড়াতে কিছু বাড়তি সতর্কতা প্রয়োজন। ১. সেহরির শেষ সময়ের অল্প কিছুক্ষণ আগে সেহরি খেতে হবে। ২. ইফতারের সময় অধিক পরিমাণে মিষ্টি ও চর্বি জাতীয় খাবার গ্রহণ করা যাবে না। ৩. ডায়াবেটিক রোগীদের পর্যাপ্ত পরিমাণে পানি ও পুষ্টিকর খাবার খেতে হবে যেন তারা পানিশূন্যতায় না ভোগেন। খেজুর খেলে মাত্র একটা খেতে পারেন। ৪. ফলমূল, শাকসবজি, ডাল ও টক দই খাদ্য তালিকায় রাখতে পারেন। ডাবের পানি পান করতে পারেন। পিঁয়াজু, বেগুনি, পুরি, পরোটা কাবাবের মতো খাবার অল্প পরিমাণে খেতে পারেন। ...