মেকআপ : উজ্জ্বল ত্বকের জন্য পেঁপের প্যাক
মসৃণ ও উজ্জ্বল ত্বকের জন্য সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন পাকা পেঁপের মেকআপ প্যাক। এটি রোদে পোড়া দাগ ও বলিরেখা দূর করতেপ কার্যকর। জেনে নিন পেঁপের বিভিন্ন ফেসপ্যাক কীভাবে ব্যবহার করবেন।
ত্বকের রুক্ষতা দূর করতে পাকা পেঁপে চটকে কাঁচা দুধ মিশিয়ে নিন। পরিষ্কার ত্বকে ফেসপ্যাকটি ১৫ মিনিট লাগিয়ে রাখুন। হাত ভিজিয়ে চক্রাকারে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন ত্বক।
মসৃণ ও উজ্জ্বল ত্বক পেতে পাকা পেঁপের সঙ্গে মধু মিশিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ১০ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। পানির ঝাপটায় ধুয়ে নিন।
পাকা পেঁপে চটকে সমপরিমাণ দুধের সর ও মধু মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এ মেকআপ ত্বকের কালচে দাগ দূর করতে সাহায্য করবে।
পাকা পেঁপের সঙ্গে অর্ধেকটি কলা ও অর্ধেকটি শসা মিশিয়ে ব্লেন্ড করে নিন। ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করলে বলিরেখা দূর হবে।
ত্...














