Health and Lifestyle Archives - Page 63 of 149 - Mati News
Monday, July 6

Health and Lifestyle

সন্তানকে বিজ্ঞানে আগ্রহী করার ৮টি বিশেষ উপায়

সন্তানকে বিজ্ঞানে আগ্রহী করার ৮টি বিশেষ উপায়

Cover Story, Health and Lifestyle
বাচ্চারা জন্মগতভাবে বিজ্ঞানীর ন্যায় আচরণ করে। অজানা বিষয়কে তারা জানতে চায়, একের পর এক প্রশ্ন করতে থাকে, আশেপাশের পরিবেশ সম্পর্কে তারা বেশ কৌতুহলী হয়। যখন তারা একটু বড় হয় তখন তারা ধীরে ধীরে বিজ্ঞানের প্রতি তাদের কৌতূহল হারাতে থাকে। কিন্তু বাচ্চাদের জানাতে হবে সবকিছুর মধ্যেই বিজ্ঞান আছে। খেলার মাধ্যমে, বেড়াতে যেয়ে, মজা করে তারা শিখতে পারে রহস্যময় বিজ্ঞানকে। চলুন দেখে নেওয়া যাক, সন্তানকে বিজ্ঞানে আগ্রহী করার ৮টি সহজ উপায়। ১। খেলনা হিসাবে মাইক্রোস্কোপ/আতশী কাঁচ দিনঃ বাচ্চাদের অভ্যাস বিজ্ঞানীদের মত করে যে কোন কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করা। তাদের আগ্রহ ধরে রাখতে খেলনা হিসাবে মাইক্রোস্কোপ/আতসী কাঁচ দিতে পারেন। এই মাইক্রোস্কোপ দিয়েই তারা ছোট বড় বিভিন্ন কীটপতঙ্গ থেকে শুরু করে যে কোন কিছু আগের থেকে আরো সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করবে, তৈরি হবে নতুন নতুন প্রশ্ন, জানতে পারবে অজানা সব বিষয়। ২। বিজ্ঞান...
শিশুকে ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছেন? জেনে নিন কিছু সতর্কতা

শিশুকে ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছেন? জেনে নিন কিছু সতর্কতা

Cover Story, Health and Lifestyle, Kids Health
ফর্মুলা মিল্ক ও ব্রেস্ট মিল্ক, এই দুইটার মধ্যে নিঃসন্দেহে ব্রেস্ট মিল্ক এগিয়ে থাকবে। কিন্তু অনেক ক্ষেত্রে কিছু সমস্যার কারণে অনেক মা’ই শিশুকে পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ খাওয়াতে পারেন না। আবার অনেকে একদমই বুকের দুধ খাওয়াতে পারেন না। তখনই কেবল ফর্মুলা মিল্কের শরণাপন্ন হওয়া উচিত। কিন্তু অনেকেরই মনে প্রশ্ন থাকে, শিশুকে ফর্মুলা মিল্ক খাওয়ানোর পরিমাণ কেমন হবে, কতবার খাওয়াতে হবে, বয়সের সাথে সাথে বাড়ানো যাবে কি না! শিশুকে প্রতিদিনের ফর্মুলা মিল্ক দেয়ার পরিমাণ ফর্মুলা মিল্কের পরিমাণ শিশুর বয়স ও ওজনের উপর নির্ভর করে। নিচের তালিকায় শিশুর বয়স অনুযায়ী ফর্মুলা মিল্কের পরিমাণ দেয়া হলো। শিশুর বয়স ফর্মুলা মিল্কের পরিমাণ (একদিনের) দিনে কতবার করে খাওয়াতে হবে ১ মাস ৩৫৫ মিলি.-৯৪৬ মিলি. ৬ বার-৮ বার ২ মাস ৭৪০ মিলি.-৯৪৬ মিলি. ৫ বার-৬ বার ৩-৫ মাস ৮৮৭ মিলি.-৯৪৫ মিলি. ৫ বার-৬ বার...
আসছে ডেঙ্গু মৌসুম : কখন সন্দেহ করবেন আপনার ডেঙ্গু হয়েছে

আসছে ডেঙ্গু মৌসুম : কখন সন্দেহ করবেন আপনার ডেঙ্গু হয়েছে

Cover Story, Health and Lifestyle
এবার একটু আগেভাগেই শুরু হয়েছে ডেঙ্গু মৌসুম। প্রতিবছরই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা আর বাড়ছে ডেঙ্গু রোগের নানা জটিলতা। মাঝেমধ্যে নতুন রূপ নিয়ে আসে ভাইরাসটি। ডেঙ্গু একধরনের ভাইরাসজনিত জ্বর, যা এডিস মশা দিয়ে ছড়ায়। বর্ষাকালেই এর প্রকোপ বেশি। কখন সন্দেহ করবেন আপনার ডেঙ্গু হয়েছে • প্রথম দিন থেকেই তীব্র জ্বর। (সাধারণত ১০২ ডিগ্রি বা এর ওপরে)। • জ্বরের সঙ্গে তীব্র শরীর, মাংসপেশিতে, গিরায় গিরায়, কোমরে ও চোখের পেছনে ব্যথা। • জ্বরের ২-৩ দিনের মধ্যে শরীরে লাল র‍্যাশ ওঠা, যা চুলকাতে পারে। • দাঁতের মাড়ি, নাক দিয়ে রক্ত পড়া, চামড়ার নিচে রক্তের দাগ দেখা দেওয়া, বমি/পায়খানার সঙ্গে রক্তপাত বা মেয়েদের মাসিকের সঙ্গে বেশি রক্তপাত। কী করবেন  সন্দেহ হলেই চিকিৎসকের পরামর্শ নিন। প্রচুর পানি, তরল খাবার (স্যালাইন, ডাবের পানি, তাজা ফলের রস) খেতে থাকুন। জ্বর ও ব্যথা কমানোর জন্য প্যারাসিটামলের বাইরে অন্য কোনো ব্যথার ও...
কোন ডালের কী উপকারিতা, জেনে নিন

কোন ডালের কী উপকারিতা, জেনে নিন

Cover Story, Health and Lifestyle
ভাতের পাতে ডাল থাকবেই। রুটির সঙ্গেও ডাল খান অনেকেই। নানান স্বাদের পদের সঙ্গে নানা রকম ডাল। মুগ, মসুর, অড়হর, মটর— এমন আরও অনেক রকম ডাল আমরা খেতে ভালবাসি। কিন্তু জানেন কি কোন ডালে কী কী উপকারিতা ও পুষ্টিগুণ রয়েছে? আসুন জেনে নেওয়া যাক... ১) কাঁচা মুগ ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন-বি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফোলেট, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক ও ফাইবার। তাই এই ডাল যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর। ২) মসুর ডালে প্রোটিন, পটাশিয়াম, ফাইবার, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আয়রন, ভিটামিন-বি-১ প্রচুর পরিমাণে থাকায় এটি অত্যন্ত পুষ্টিকর। এই ডাল রক্তে শর্করা আর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ৩) অড়হর ডাল অত্যন্ত পুষ্টিকর। এই ডালে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফলিক অ্যাসিড, ভিটামিন-বি আর পটাশিয়াম রয়েছে পর্যাপ্ত পরিমাণে। ৪) ছোলার ডাল বা চানা ডালে রয়েছে প্রচুর পরিমাণে প...
তাপমাত্রা নিয়ে সতর্কতামূলক পোস্ট : আপনি বেঁচে গেলেন, তবে…

তাপমাত্রা নিয়ে সতর্কতামূলক পোস্ট : আপনি বেঁচে গেলেন, তবে…

Cover Story, Health and Lifestyle
তাপমাত্রা নিয়ে ফেসবুকে পাওয়া পরিবেশ নিয়ে একটি সতর্কতামূলক পোস্ট। ধরে নেন, আপনি বেঁচে গেলেন.....কীভাবে? ২০ বছর আগেও দেশের তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রির এর নীচে ছিল....এখন ৪০ এর কাছাকাছি...আপনি কিন্তু #বেঁচেগেলেন....৪৫ ডিগ্রি ছুঁতে ছুঁতে ,একদিন মরেও গেলেন...কিন্ত, আপনার পরবর্তী প্রজন্ম যাদের দেশে রেখে গেলেন, যাদের বয়স ১০-২০, তারা কী আগামী ২০ বছর পর ৬০ ডিগ্রির মধ্যে বাস করবে না?...পারবে কী বসবাস করতে...কী রেখে গেলেন...#একবার ভাবুন.... আজ ৮ মে ২০১৯ তারিখেও যদি ১,৩৫০,৪৩৮,০৯৮ মানুষ - ১,৩৫০,৪৩৮,০৯৮ গাছ লাগায়..তাও সেটা পরিবেশ স্বাভাবিক রাখতে ৫-১০ বছর লাগবে....ততদিন কী বাচঁবেন? আর ততদিন কী আরোও ৫ ডিগ্রি বাড়বে না? তাহলে উপায়? (গাছ লাগান, গাছ লাগান, গাছ লাগান-- এর কোনো বিকল্প নেই)...
শিশুদের play zone নিয়ে একটি সতর্কতামূলক পোস্ট

শিশুদের play zone নিয়ে একটি সতর্কতামূলক পোস্ট

Cover Story, Health and Lifestyle, Kids Health
শিশুদের প্লে জোন ( play zone ) নিয়ে ফেসবুকে প্রাপ্ত একটি সতর্কতামূলক স্ট্যাটাস। শুক্রবার রাগে আমাদের একটা দাওয়াত ছিলো,ধানমন্ডি আট নাম্বার xinxian এ, ওখানের play zone এ আমার ছেলে খেলেছে। জিবনে প্রথম আমার ছেলে কোনো indoor play zone এ খেল্লো, ওখানে অনেক ছোট ছোট soft ball আছে, সেখানে গরা গরি করে খেলাধুলা কোরলো । অনেক মজা করেছে ও, Friday night এ খেয়ে, হাত মুখ গা ভালো মতো sponge করে ঘুম দিলো, Saturday সকাল থেকেই কান লাল, কেমন কেমন করে, বলে খারাপ লাগে, রাত এ গায়ে পিপরা কামরের মতো হয়ে গেলো, সারা রাত গা চুল্কালো, সারা টা রাত, এক ফোটাও ঘুম নাই, Sunday সকাল থেকেই লাল ভাব ও itching বারতে বারতে এক সময় মনে হলো breathing problem হচ্ছে, মুখ দিয়ে লালা পরছে,সে বাচ্চার আমার অবস্থা খারাপ হতে হতে রাত ১১ টায় hospital এ admit হতে হলো। dr বললেন indoor fungal dust alergy. আমার বাবু ৬ দিন হলো square hospital এ a...
এই ৮ অভ্যাস কমিয়ে দিতে পারে স্পার্ম কাউন্ট!

এই ৮ অভ্যাস কমিয়ে দিতে পারে স্পার্ম কাউন্ট!

Cover Story, Health, Health and Lifestyle
অপর্যাপ্ত স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা কি আপনার পরিবার পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াচ্ছে? বর্তমান পরিসংখ্যান বলছে, প্রায় ৩০ থেকে ৫০ শতাংশ বন্ধ্যাত্বের জন্যই দায়ি পুরুষেরা। এ কথা আমরা সকলেই জানি যে, পিতৃত্ব সুখ পেতে চাইলে পুরুষের পর্যাপ্ত স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা থাকাটা অত্যন্ত জরুরি। মদ্যপান, ধূমপান, ব্যায়াম বা শ্রমসাধ্য শরীরচর্চার মতো একাধিক বিষয় স্পার্ম কাউন্টের ওপর প্রভাব ফেলে। আসুন জেনে নেওয়া যাক এমন ৮টি কারণ যেগুলি আপনার অজান্তেই কমিয়ে দিতে পারে স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা... ১) অতিরিক্ত আঁটোসাঁটো আন্ডারওয়্যার বা অন্তর্বাস পরলে কমে যায় স্পার্ম কাউন্ট। সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটির হিউম্যান রিপ্রোডাকশন জার্নালে প্রকাশিত একটি গবেষণা রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। ২) শুক্রাশয় থাকে শরীরের বাইরে। কোলের উপর ল্যাপটপ রেখে কাজ করার ফলে উত্তপ্ত ল্যাপটপের সংস্পর্শে ...
পাতে রাখুন এই ৭টি খাবার, কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি

পাতে রাখুন এই ৭টি খাবার, কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি

Health and Lifestyle
ব্যস্ত জীবনযাত্রায় ক্রমাগত অনিয়মের ফলে হার্টের নানা সমস্যা আমাদের শরীরে অজান্তেই বাসা বাঁধছে। দিনের পর দিন হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঘটনা বেড়েই চলেছে। বয়স, অতিরিক্ত মেদ, উচ্চ কোলেস্টোরলের সমস্যা, উচ্চ রক্তচাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান, মানসিক চাপ— মূলত এগুলিই হার্ট অ্যাটাকের কারণ। তবে এমন কিছু খাবার রয়েছে, যেগুলি নিয়মিত খেতে পারলে সুস্থ থাকে হৃদযন্ত্র। ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। আসুন সেগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক... বেদানা: বেদানায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল নামের অ্যান্টিঅক্সিড্যান্ট যা আর্টারির স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। ফলে কমে হার্ট অ্যাটাকের ঝুঁকি। খেজুর: খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট ও পলিফেনল যা রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে সুস্থ থাকে আমাদের হৃদযন্ত্র। ...
হাঁটু, কোমর ব্যাথায় কষ্ট পাচ্ছেন? দেখে নিন ৭ অব্যর্থ উপায়

হাঁটু, কোমর ব্যাথায় কষ্ট পাচ্ছেন? দেখে নিন ৭ অব্যর্থ উপায়

Cover Story, Health and Lifestyle
কোমর-হাঁটুর ব্যাথ্যায় আজকাল মোটামুটি অনেকেই ভোগেন। অল্প বয়স থেকেই কোমর ব্যাথায় কাতর হয়ে যাওয়া মানুষের সংখ্যা নেহাত কম নয়। চিকিত্সকের পরামর্শে ওষুধ খেয়ে সাময়িকভাবে ব্যাথা কমে। কিন্তু কয়েক দিন বাদেই সেই একই সমস্যা। কিছুতেই সুরাহা পাওয়া যায় না কষ্টদায়ক ব্যাথ্যার। অথচ, জীবনযাত্রায় সাধারণ কিছু পরিবর্তন করলেই কোমর-হাঁটুর ব্যাথা অনেকটা বশে রাখা সম্ভব। রোজ অল্প অল্প কিছু অভ্যাস মেনে চললেই এড়িয়ে যাওয়া যায় গাটের ব্যাথা। কথায় বলে Precaution is better than cure। অর্থাত্ রোগ হওয়ার আগেই সাবধান হওয়া ভালো। কোমর-হাঁটুর ক্রনিক ব্যাথা একদিনে হয় না। বহুদিনের বদ অভ্যাসের ফলেই ব্যাথা শুরু হয় গাঁটে গাঁটে। কোমর-হাঁটুর ব্যাথা এড়াতে কী করবেন? ১) এখনকার দিনে সবচেয়ে বড় সমস্যা পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব। দিনে অন্তত আধ ঘন্টা শারীরিক কসরত্ করার চেষ্টা করুন। কসরত শেষে অবশ্যই স্ট্রেচ করুন। এতে পেশী ও হাড় ...
ওজন থেকে ডায়াবেটিস, নিয়ন্ত্রণে রাখবে আমপাতা দিয়ে তৈরি এই ওয়াইন!

ওজন থেকে ডায়াবেটিস, নিয়ন্ত্রণে রাখবে আমপাতা দিয়ে তৈরি এই ওয়াইন!

Cover Story, Health and Lifestyle
মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এ কথা আমরা অনেকেই জানি। কিন্তু এই ওয়াইন আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী! কারণ, এই ওয়াইন তৈরি হয় আমপাতা থেকে। অতিরিক্ত ওজন থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এই ওয়াইনের নাকি জুড়ি মেলা ভার! এই ওয়াইন খাঁটি ভারতীয়। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের জিবাজি বিশ্ববিদ্যালয়ের (Jiwaji University) এক গবেষক পড়ুয়া তৈরি করেছেন এই ওয়াইন। জিবাজি বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়ার দাবি, এই ওয়াইনে অ্যালকোহলের পরিমাণ মাত্র ৮ থেকে ১২ শতাংশ। আমপাতায় প্যারাসেটিনিন, ক্যালসিয়াম, সেটিসিন, গ্যালিক অ্যাসিডের মতো উপাদান প্রচুর পরিমাণে রয়েছে। এই উপাদানগুলি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাছাড়া, হাড় মজবুত করার পাশাপাশি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এগুলি অত্যন্ত কার্যকর। আমপাতা থেকে কী ভাবে তৈরি হয় এই ওয়াইন? জিবাজি বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়া জানিয়েছেন, এই ওয়াইন ...
বার বার হাত, পা অবশ হয়ে যাচ্ছে? হতে পারে ৭টি কারণে

বার বার হাত, পা অবশ হয়ে যাচ্ছে? হতে পারে ৭টি কারণে

Cover Story, Health and Lifestyle
একটানা দীর্ঘক্ষণ হাত, পা বা শরীরের কোনও অংশের উপর চাপ পড়লে ওই অংশ সাময়ীক ভাবে অবশ হয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, স্নায়ুগুচ্ছ যদি কোনও কারণে চাপ পড়ে সংকুচিত বা ক্ষতিগ্রস্থ হলে শরীরের সেই অংশে কোনও অনুভূতি কাজ করে না বা অবশ লাগে। চিকিত্সকদের মতে, শারীরিক দুর্বলতা, কোনও রকম সংক্রমণের প্রভাবেও এমনটা হতে পারে। কখনও কখনও কোনও গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণেও এমনটা হতে পারে। আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক... ১) কখনও সখনও দীর্ঘক্ষণ হাতের উপর ভর দিয়ে শোয়া বা পায়ের উপর পা তুলে রাখার ফলে অবশ হয়ে যাওয়া স্বাভাবিক ঘটনা। তবে এমনটা বার বার তহে থাকলে এবং শরীরের অন্যান্য অংশেও হলে সতর্ক হওয়া জরুরি। মাল্টিপল স্ক্লেরোসিসের কারণে এমনটা হতে পারে। এই সমস্যায় স্নায়ুতন্ত্রের মায়োলিন সিথ ক্ষতিগ্রস্থ হতে পারে। তাই দেশি না করে চিকিৎসকের কাছে যান। ২) যে সব মানুষ ডায়াবেটিসে আক্রান্ত তাঁদের অনেকের মধ্যেই ...
শুষ্ক ত্বক থেকে সর্দি-জ্বর, নাভির যত্ন নিলেই মিলবে রেহাই!

শুষ্ক ত্বক থেকে সর্দি-জ্বর, নাভির যত্ন নিলেই মিলবে রেহাই!

Cover Story, Health and Lifestyle
বেড়েই চলেছে গরম। মাঝে দু-এক পশলা বৃষ্টি আর কালবৈশাখীর দৌলতে কিছুটা স্বস্তি মিললেও প্যাচপেচে গরমের ঠেলায় সকলেই নাজেহাল। এই গরমে সবচেয়ে বেশি ক্ষতি হয় ত্বকের। এই সময় ত্বকের নানা সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে। গরমে ট্যান, কালচে ছোপ ইত্যাদি আরও নানা সমস্যা একের পর এক বাড়তে থাকে। কিন্তু জানেন কি, সঠিক ভাবে নাভির যত্ন নিতে পারলে শুষ্ক ত্বক, ত্বকের কালচে ছোপ, ব্রণ-ফুসকুড়ির মতো সমস্যা অনায়াসেই নিয়ন্ত্রণে চলে আসে! আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক... নাভির যত্ন ১) দাগ বা কালচে ছোপহীন, উজ্জ্বল, সুন্দর ত্বক পেতে চান? তাহলে নিয়মিত নাভিতে আমন্ড তেল লাগিয়ে দেখুন। ফল পাবেন হাতেনাতে। ২) ত্বক যদি দীর্ঘ অযত্নের ফলে কালচে, নির্জীব হয়ে পড়ে, তাহলে নাভিতে পাতিলেবুর সঙ্গে নারকেল তেল মিশিয়ে বা লেমন অয়েল লাগিয়ে দেখুন। উপকার পাবেন। ৩) ত্বকে ব্রণ, ফুসকুড়ি বা সাদা দাগের মতো সমস্যা থাকলে নাভিতে লাগান নিম ...
ঘামাচি ? জেনে নিন সহজ ঘরোয়া প্রতিকার

ঘামাচি ? জেনে নিন সহজ ঘরোয়া প্রতিকার

Cover Story, Health and Lifestyle
বর্ষা-বিমুখ রাজ্য। একেই প্রচন্ড গরমে হাঁসফাঁস করছেন। তার উপর যদি হয় ঘামাচি সমস্যা, তা হলে তো রক্ষে নেই। উষ্ণ-আর্দ্র আবহাওয়ায় ঘামাচি, র‌্যাশ, চুলকানির সমস্যা খুবই স্বাভাবিক। তবে চিন্তার কিছু নেই, সামান্য কিছু ঘরোয়া টোটকাতেই মোকাবিলা করতে পারবেন বিরক্তিকর ঘামাচির। তবে তার আগে জেনে নিন ঘামাচি কেন হয়। গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে ত্বকের লোমকূপের ভিতর থেকে শরীরের জল অর্থাত্ ঘাম বেরিয়ে আসে। এই ঘাম অতিরিক্ত গরমেও শরীরকে ঠান্ডা রাখে। অন্যদিকে ঘামে শরীরের দূষিত রেচন পদার্থও থাকে। কোনও কারণে এই ঘামে মিশে থাকা লবণের কারণে লোমকূপের মুখ বন্ধ হয়ে গেলে, সেই অংশ দিয়ে ঘাম বের হতে পারে না। এর ফলে লোমকূপের সেই অংশটি ফুলে ওঠে। তার ওপর হয় জীবাণুর প্রকোপ। কোনও কারণে সেই অংশটি জামা-কাপড়ে ঘষা খেলে বা চুলকানো হলে সেই অস্বস্তি বেড়ে ওঠে। কেন ঘামাচি হয় তো জানলেন। কিন্তু ঘামাচির সমস্যা থেকে মুক্তি পাবেন কী করে?...
স্বাস্থ্য টিপস : কতটা সুস্থ আপনার হার্ট ? জেনে নিন এই সহজ পদ্ধতিতে

স্বাস্থ্য টিপস : কতটা সুস্থ আপনার হার্ট ? জেনে নিন এই সহজ পদ্ধতিতে

Cover Story, Health and Lifestyle
বর্তমানের চূড়ান্ত ব্যস্ত জীবনযাত্রার চাপে, দীর্ঘদিনের অনিয়মের ফলে হৃদযন্ত্রে নানা শরীরে আমাদের অজান্তেই বাসা বাঁধছে। বাড়তে থাকা বয়সের সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টোরল, অতিরিক্ত মেদ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান, মানসিক চাপ— মূলত এগুলিই হার্ট অ্যাটাকের কারণ। অনেক সময় হার্ট অ্যাটাক হলেও বোঝা যায় না। কারণ, এমন অনেক সময় হয়, যখন বুকে কোনও রকমের ব্যথা বোধ হওয়া ছাড়াই হার্ট অ্যাটাক হয়। বেশির ভাগ মানুষেরই নিয়মিত হৃদযন্ত্রের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়ে ওঠে না। তাহলে কী করে বুঝবেন আপনার হৃদযন্ত্রের স্বাস্থ্য কেমন আর হার্ট অ্যাটাকের কতটা আশঙ্কা রয়েছে? একটা পদ্ধতি আছে যা থেকে সহজেই এই দু’টি প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। একাধিক গবেষণাতেও হৃদযন্ত্রের স্বাস্থ্য পরীক্ষার এই পদ্ধতির কার্যকারীতার প্রমাণিত হয়েছে। আসুন হৃদযন্ত্রের স্বাস্থ্য পরীক্ষার সহজ পদ্ধতিটি জেনে নেওয়া যাক... হৃদযন্...
লাইফস্টাইল টিপস : পেটের সমস্যা, কোলেস্টেরল হাই? খেয়ে দেখুন কারি পাতা

লাইফস্টাইল টিপস : পেটের সমস্যা, কোলেস্টেরল হাই? খেয়ে দেখুন কারি পাতা

Cover Story, Health and Lifestyle
রান্নার স্বাদ বাড়াতে কারি পাতা অনেকেই ব্যবহার করেন। মুখরোচক চানাচুর, নিমকি বা অন্যান্য খাবারের স্বাদ চটজলদি বাড়াতে এর জুড়ি মেলা ভার! সুপ, স্ট্যু, সম্বর ইত্যাদিতে কারি পাতা ‘মাস্ট’! কিন্তু জানেন কি, শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয় কোলেস্টেরল সহ একাধিক রোধ-ব্যাধিকে দূরে রাখতেও কারি পাতা অত্যন্ত কার্যকরী! আসুন জেনে নেওয়া যাক, কারি পাতার কয়েকটি আশ্চর্য স্বাস্থ্যগুণ... ১) কারি পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান যেগুলি ত্বকের যে কোনও ধরনের সংক্রমণ কামতে অত্যন্ত কার্যকর! ২) কারি পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ফলিক এবং আয়রন। এই দুই প্রকৃতিক উপাদান শরীরে প্রবেশ করার পর রক্তে লহিত কনিকার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে অ্যানিমিয়ার মতো রোগের ঝুঁকি সহজেই এড়ানো যায়। ৩) কারি পাতায় রয়েছে ফেনলস নামক একটি উপাদান যা লিউকোমিয়া ...