Op-ed Archives - Page 7 of 7 - Mati News
Saturday, June 13

Op-ed

opinion of prominent intellectuals and experts of Bangladesh on several political, economical issues and trends.

তুষার আবদুল্লাহর কলাম ‘চরিত্রহীন’ টকশো

তুষার আবদুল্লাহর কলাম ‘চরিত্রহীন’ টকশো

Op-ed
সূত্র : বাংলা ট্রিবিউন টকশো চরিত্র হারিয়েছে। এই মন্তব্যে কেউ জানতে চাইতে পারেন, টকশোর কি কখনও কোনও চরিত্র ছিল, কিংবা টকশোর চরিত্র কী উপায়ে গঠিত হয়? সাধারণভাবে যারা গণমাধ্যম বা টকশোর বিশ্লেষক, তারা নিশ্চয়ই একমত হবেন যে, অনেক টকশোর পেছনেই থাকে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বা প্রপাগান্ডা। অর্থাৎ ‘মতলব’। কার প্রপাগান্ডা? কখনও সেটি স্বয়ং ওই গণমাধ্যমের থাকে, কখনও রাজনৈতিক দল, সরকার বা কোনও বিশেষ সংস্থা বা শিল্পগোষ্ঠীও ওই গণমাধ্যমকে দিয়ে নিজেদের ‘মতলব’ হাসিল করতে পারে। ব্যক্তি বিশেষের উদ্দেশ্য বাস্তবায়নের কাজেও টকশোকে ব্যবহার করা হয়। আমরা যত আন্তর্জাতিক তারকাখচিত গণমাধ্যমের কথাই উদাহরণ হিসেবে আনি না কেন, সেই টকশোগুলোর যতই গুণমুগ্ধ হই, আড়ালে প্রণোদিত উদ্দেশ্য এবং প্রচারণাই কাজ করে। বাংলাদেশে প্রচারিত টকশোকে এর বাইরে রাখা যাবে না। এখানে টকশোর ফলন ভালো। একেবারে বাম্পার।  সংগীতনির্ভর ও শিশুতোষ চ্যান...
ড. মুহম্মদ জাফর ইকবালের কলাম : নির্বাচনের আগে-পরে

ড. মুহম্মদ জাফর ইকবালের কলাম : নির্বাচনের আগে-পরে

Cover Story, Op-ed
আমাদের দেশের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে মুক্তিযুদ্ধ—যারা এই কথাটা বিশ্বাস করেন না কিংবা কথাটাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করেন না, তাদের এই লেখাটার বাকি অংশ পড়ার কোনও প্রয়োজন নেই। যারা এখনও পড়ছেন, তারাও নিশ্চয়ই একটু অবাক হচ্ছেন। শুধু মার্চ মাসে না হয়ে ডিসেম্বর মাসে গলা কাঁপিয়ে মুক্তিযুদ্ধের কথা বলার কথা। আমি এই অবেলায় মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে আনছি কেন? বলা যেতে পারে, এটা আমার একটা দুর্বলতা (কিংবা কে জানে, হয়তো এটা আমার একটা শক্তি!) আমি কখনোই মুক্তিযুদ্ধের বিষয়টা আমার মাথা থেকে সরাতে পারি না। মুক্তিযুদ্ধের সময়টুকু একেবারে নিজের চোখে দেখেছি বলে আমার ভেতরে (এবং আমার মতো অন্যদের ভেতরে) এমন একটা মৌলিক পরিবর্তন ঘটে গেছে, যেখান থেকে আমরা কখনোই আগের অবস্থায় ফিরে যেতে পারবো না। সেই সময়টুকু ছিল একটা বিস্ময়কর সময়। মানুষ যে কত ভালো হতে পারে, কত নিঃস্বার্থ-আত্মত্যাগী হতে পারে, সেটা আমরা দেখেছি মুক্তিযুদ্ধের ...