আন্তর্জাতিক Archives - Page 14 of 15 - Mati News
Wednesday, October 28

আন্তর্জাতিক

সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় ছয়টি দৃষ্টান্তমূলক মামলা প্রকাশ চীনের সর্বোচ্চ আদালতের

সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় ছয়টি দৃষ্টান্তমূলক মামলা প্রকাশ চীনের সর্বোচ্চ আদালতের

China, আন্তর্জাতিক
সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় বিচার ব্যবস্থার ভূমিকা তুলে ধরে ছয়টি দৃষ্টান্তমূলক মামলা প্রকাশ করেছে চীনের সর্বোচ্চ গণ আদালত। ১৪ আগস্ট পরিবেশগত ও পরিবেশ সুরক্ষা আইন কার্যকর হওয়ার প্রাক্কালে এসব মামলা প্রকাশ করা হয়। চীনের সর্বোচ্চ গণ আদালত জানিয়েছে, মামলাগুলো সামুদ্রিক অধিকার ও স্বার্থ সুরক্ষা, সামুদ্রিক পরিবেশ রক্ষা এবং সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়নে সামুদ্রিক বিচারব্যবস্থার দায়িত্ব ও ভূমিকা তুলে ধরেছে। এর মধ্যে ‘থিয়ানমৌ-১’ জাহাজের তেলজাতীয় রাসায়নিক ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষতিপূরণ মামলাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দেশটির প্রথম মামলা হিসেবে এতে জাহাজ দূষণের কারণে একই সঙ্গে সামুদ্রিক ও বায়ুমণ্ডলীয় পরিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনা করা হয়েছে। আদালতের তথ্য অনুযায়ী, নিয়ম লঙ্ঘনের কারণে রাসায়নিকবাহী ‘থিয়ানমৌ-১’ জাহাজ থেকে প্রায় ৬৯ দশমিক ১ টন সি৯ সমুদ্রে ছড়িয়ে পড়ে। তবে সংশ্লিষ্ট পক্ষগুলো মাত্র ৬ দ...
কুয়াংচৌ-শেনচেন-হংকং এক্সপ্রেস রেলপথে রেকর্ড সংখ্যক আন্তঃসীমান্ত যাত্রী

কুয়াংচৌ-শেনচেন-হংকং এক্সপ্রেস রেলপথে রেকর্ড সংখ্যক আন্তঃসীমান্ত যাত্রী

China, আন্তর্জাতিক
  সোমবার পর্যন্ত, কুয়াংচৌ-শেনচেন-হংকং এক্সপ্রেস রেলপথে আন্তঃসীমান্ত যাত্রী পারাপারে নতুন মাইলফলক অর্জন করলো চীন। এ বছর এই রেলপথে মোট ২ কোটি ৫৪ হাজার যাত্রী যাতায়াত করেছেন। শেনচেন রেলওয়ে বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় ১১ দিন আগেই এ রেলপথে ২ কোটি যাত্রীর আনাগোনা ঘটেছে। পরিসংখ্যানে দেখা গেছে, চীনের মূল ভূখণ্ড থেকে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে (এইচকেএসএআর) যাওয়া যাত্রীর সংখ্যা ১ কোটি ৩২ লাখ ৭০ হাজার। অন্যদিকে, হংকং থেকে চীনের মূল ভূখণ্ডে যাওয়া যাত্রীর সংখ্যা ৯৭ লাখ ২৭ হাজার। দুই দিকেই যাত্রী চলাচল বেশ সক্রিয় রয়েছে। দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের পর্যটক ওয়াং বলেন, ‘গ্রীষ্মের ছুটিতে আমরা সন্তানকে ডিজনিল্যান্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। পাশাপাশি ভিক্টোরিয়া হারবারও দেখতে চাই। আমার মেয়ে স্কুলের বইয়ে এই জায়গার কথা পড়েছে।‘ হংকংয়ের বাসিন্দা ছ্য বলেন, ‘আমরা প্রায় ছয় দিনের ভ্...
চিকিৎসার জন্য চীনে বিদেশি রোগীর আগমন বাড়ছে

চিকিৎসার জন্য চীনে বিদেশি রোগীর আগমন বাড়ছে

China, আন্তর্জাতিক
উন্নত চিকিৎসা প্রযুক্তি ও প্রশাসনিক সহায়তার কারণে আন্তঃসীমান্ত চিকিৎসা ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক কেন্দ্রে পরিণত হচ্ছে চীন। এর ফলে দেশটির পরিষেবা-বাণিজ্য রপ্তানিতে চিকিৎসাখাত নতুন সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে। দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে এই প্রবণতা বিশেষভাবে স্পষ্ট। শহরটি আন্তর্জাতিক ক্যান্সার চিকিৎসার অন্যতম প্রধান গন্তব্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। উন্নত ও ঝামেলাহীন চিকিৎসার সন্ধানে বিদেশি রোগী ক্রমবর্ধমান হারে কুয়াংচৌর হাসপাতালগুলোতে আসছেন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশটির প্রধান বিদেশি রোগীকেন্দ্রিক হাসপাতালগুলোতে ১২ লাখ ৮০ হাজার আন্তর্জাতিক রোগী চিকিৎসা নিয়েছেন। তিন বছরের ব্যবধানে এই সংখ্যা ৭৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক ফেং সিয়াওছি জানান, গত এক দশকে বিদেশি রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে...
দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জ রাশিয়ার ভূখণ্ড ছিল, আছে এবং ভবিষ্যতেও রাশিয়ার ভূখণ্ডই থাকবে: মেদভেদেভ

দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জ রাশিয়ার ভূখণ্ড ছিল, আছে এবং ভবিষ্যতেও রাশিয়ার ভূখণ্ডই থাকবে: মেদভেদেভ

আন্তর্জাতিক
দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জ, যা জাপানে ‘উত্তরাঞ্চলীয় ভূখণ্ড’ নামে পরিচিত তা রাশিয়ার ভূখণ্ড ‘ছিল, আছে এবং ভবিষ্যতেও রাশিয়ার ভূখণ্ডই থাকবে’ বলে মন্তব্য করেছেন রুশ নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এই দ্বীপগুলোকে ‘অবিচ্ছেদ্যভাবে জাপানের’ দাবি করে দেওয়া বক্তব্যে কোনো পরিবর্তন আসবে না। এর আগে বৃহস্পতিবার তাকাইচি বিরোধপূর্ণ একটি দ্বীপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের বিরুদ্ধে ‘তীব্র প্রতিবাদ’ জানান। টোকিওতে এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, জাপান এই সফর ‘কোনোভাবেই মেনে নিতে পারে না’। তিনি জোর দিয়ে বলেন, উত্তরাঞ্চলীয় ভূখণ্ড জাপানের ‘অবিচ্ছেদ্য ভূখণ্ড’। এ কথার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মেদভেদেভ বলেন, দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জকে অবিচ্ছেদ্যভাবে জাপানের ভূখণ্ড দাবি করে তাকাইচি ‘যত খুশি বুলি আওড়াতে পারেন’। তিনি বলেন, যারা দক্ষিণ কুরিল দ...
১ ট্রিলিয়ন ইউয়ানের সরাসরি রিভার্স রেপো পরিচালনা করবে চীনের কেন্দ্রীয় ব্যাংক

১ ট্রিলিয়ন ইউয়ানের সরাসরি রিভার্স রেপো পরিচালনা করবে চীনের কেন্দ্রীয় ব্যাংক

China, আন্তর্জাতিক
ব্যাংকিং ব্যবস্থায় পর্যাপ্ত তারল্য বজায় রাখতে ১ ট্রিলিয়ন ইউয়ানের (প্রায় ১৪৭ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার) একটি সরাসরি রিভার্স রেপো কার্যক্রম পরিচালনা করবে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না- পিবিওসি। শুক্রবার এ কার্যক্রম পরিচালনা করা হবে, বৃহস্পতিবার জানায় ব্যাংকটি। নির্দিষ্ট পরিমাণের এই কার্যক্রম সুদের হারভিত্তিক নিলামের মাধ্যমে পরিচালিত হবে। এতে বিভিন্ন মূল্যস্তরে বিজয়ী দর নির্ধারণ করা হবে। কার্যক্রমটির মেয়াদ হবে ছয় মাস বা ১৮৫ দিন এবং এর মেয়াদপূর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি। আগস্ট মাসে ১ ট্রিলিয়ন ইউয়ানের ছয় মাস মেয়াদি একটি সরাসরি রিভার্স রেপোর মেয়াদ শেষ হতে যাচ্ছে। ফলে নতুন এই কার্যক্রমটি মেয়াদপূর্তির অপেক্ষায় থাকা ওই রেপোর সমপরিমাণ অর্থের পুনঃবিনিয়োগ বা পুনর্নবীকরণ হিসেবে কাজ করবে। সরাসরি রিভার্স রেপো কার্যক্রম হলো জাতীয় ব্যাং...
স্মার্ট প্রযুক্তিতে সুরক্ষিত চীনের প্রধান পানি সরবরাহব্যবস্থা

স্মার্ট প্রযুক্তিতে সুরক্ষিত চীনের প্রধান পানি সরবরাহব্যবস্থা

China, আন্তর্জাতিক
বিশ্বের বৃহত্তম পানি স্থানান্তর প্রকল্পটি রয়েছে চীনে। এর দক্ষিণ থেকে উত্তরে পানি স্থানান্তর প্রকল্পের প্রধান পানির উৎস তানচিয়াংখৌ জলাধারের সুরক্ষা নিশ্চিতকরণে একটি সমন্বিত ও বুদ্ধিমান পানি মান পর্যবেক্ষণ নেটওয়ার্ক দিনরাত কাজ করছে। বহুমাত্রিক প্রযুক্তি ব্যবহার করে এই নেটওয়ার্কটি স্থলভাগের স্বয়ংক্রিয় পর্যবেক্ষণকেন্দ্র, পানির ওপর থাকা চালকবিহীন নৌযান, আকাশে থাকা ড্রোন এবং মহাকাশে থাকা রিমোট সেন্সিং স্যাটেলাইটকে সমন্বয় করে। এর ফলে জলাধারের পানির মানের ওপর সার্বিক নজরদারি নিশ্চিত করা হচ্ছে। জলাধারটি মূলত মধ্য চীনের হুবেই প্রদেশে অবস্থিত। এটি বেইজিংয়ের পানীয় জলের একটি বড় অংশ সরবরাহ করে। বিস্তৃত পানি স্থানান্তর প্রকল্পের মাধ্যমে এই পানি ১ হাজার ২০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে উত্তরে পৌঁছায়। পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন চাংচিয়াং পানিসম্পদ কমিশনের কর্মকর্তা ওয়াং হাইওয়েই জানান, এখন পর্যন্ত তানচ...
অস্ত্র নিয়ন্ত্রণব্যবস্থার অপব্যবহার বন্ধে আহ্বান জানাল চীন

অস্ত্র নিয়ন্ত্রণব্যবস্থার অপব্যবহার বন্ধে আহ্বান জানাল চীন

China, আন্তর্জাতিক
বহুপাক্ষিক অস্ত্র নিয়ন্ত্রণব্যবস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার না করতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চীন। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন বলেন, নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কয়েকটি দেশের তথাকথিত যৌথ বিবৃতি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গেল ১১ আগস্ট নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট দেশগুলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আগাম সতর্কতা না দেওয়ার অভিযোগ ওঠে। এতে ভুল বোঝাবুঝির ঝুঁকি বাড়ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিস্তার রোধে হেগ আচরণবিধি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। ধারণা করা হচ্ছে, জুলাইয়ে চীনের সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে লক্ষ্য করেই এ বক্তব্য দেওয়া হয়েছে। এ নিয়ে মুখপাত্র কুও চিয়াখুন বলেন, এমন আচরণ তাদের ভণ্ডামি ও দ্ব...

চীন-বেলারুশ যৌথ সামরিক মহড়া শুরু

China, আন্তর্জাতিক
গতকাল (বুধবার), চীনের বিমানবাহিনীর একটি প্রশিক্ষণকেন্দ্রে, চীন ও বেলারুশের যৌথ সামরিক মহড়া ‘সুইফট ঈগল-২০২৬’ শুরু হয়েছে। মহড়ার উদ্দেশ্য, আকাশপথে নগরকেন্দ্রিক সন্ত্রাস প্রতিরোধে দু’দেশের যৌথ সক্ষমতা পরীক্ষা করা ও বাড়ানো। ‘সুইফট ঈগল’ সিরিজের এটি চতুর্থ যৌথ আকাশ-মহড়া। সূত্র: সিএমজি
চীনে বন্য এশীয় হাতির সংখ্যা বেড়ে প্রায় ৪০০

চীনে বন্য এশীয় হাতির সংখ্যা বেড়ে প্রায় ৪০০

China, আন্তর্জাতিক
দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশে সরকারের নিরবচ্ছিন্ন সংরক্ষণ প্রচেষ্টার ফলে বুনো এশীয় হাতির সংখ্যা আশাব্যঞ্জকভাবে বেড়েছে। চার দশক আগে যেখানে চীনে এশীয় হাতির সংখ্যা ছিল মাত্র ১৫০টি, তা এখন বেড়ে প্রায় ৪০০-তে পৌঁছেছে। আন্তর্জাতিক হাতি দিবসে চীনের ‘ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ এই তথ্য প্রকাশ করে। হাতি সংরক্ষণে ইয়ুননানে জাতীয় উদ্যান প্রতিষ্ঠার উদ্যোগের পাশাপাশি বনাঞ্চল ও চলাচলের করিডোর সুরক্ষিত করা হচ্ছে। ইনফ্রারেড ক্যামেরা, ড্রোন ও স্মার্ট সম্প্রচারব্যবস্থার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে। এদিকে, হাতির বিচরণে ফসলের ক্ষতির ঝুঁকিতে থাকা কৃষকদের জন্য বীমাব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। হাতির চলাচলের পথ সুরক্ষায় অবকাঠামো উন্নয়ন ও নিয়মিত টহলের ব্যবস্থাও নেওয়া হয়েছে। সূত্র: সিএমজি...
চীনের চিয়াংসুতে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, হলুদ সাগরে রওনা দিলেন জেলেরা

চীনের চিয়াংসুতে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, হলুদ সাগরে রওনা দিলেন জেলেরা

China, আন্তর্জাতিক
চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংসু প্রদেশের লিয়ানইউনকাং শহরে মাছ ধরার ওপর আরোপিত মৌসুমি নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহারের পর পীত সাগরের উদ্দেশে রওনা হয়েছে মাছ ধরার নৌযান। বুধবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বিশেষ অনুমতিপ্রাপ্ত মাছ ধরার নৌযানগুলো পীত সাগরের দিকে যাত্রা শুরু করে। টাইফুন ডলফিনের প্রভাবে এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার পর গ্রীষ্মকালীন মাছ ধরার নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেওয়া হয়। সূত্র: সিএমজি...
আর্কটিক সিল্ক রোড: এশিয়া ও ইউরোপের বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনের পথে চীন

আর্কটিক সিল্ক রোড: এশিয়া ও ইউরোপের বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনের পথে চীন

আন্তর্জাতিক
আর্কটিক মহাসাগরকে কেন্দ্র করে নতুন এক নৌবাণিজ্য পথ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে চীন। ‘আর্কটিক সিল্ক রোড’ নামে পরিচিত এই প্রকল্পটি এশিয়া ও ইউরোপের মধ্যকার পণ্য পরিবহনের সময় ও দূরত্ব উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে সক্ষম হবে। রাশিয়ার উত্তর উপকূল ঘেঁষে নর্দার্ন সি রুট ব্যবহার করে চীনা জাহাজগুলো ইউরোপে পণ্য পৌঁছানোর পরিকল্পনা করছে, যা প্রচলিত সুয়েজ খালপথের একটি শক্তিশালী বিকল্প হয়ে উঠতে পারে।বাণিজ্যিক উদ্যোগের অংশ হিসেবে চীনা শিপিং কোম্পানি ‘সি লিজেন্ড’ নিয়মিত কনটেইনার জাহাজ চলাচলের প্রক্রিয়া শুরু করেছে। এই পরিকল্পনার আওতায় চীনের নিংবো বন্দর থেকে রাশিয়ার উত্তর উপকূল হয়ে যুক্তরাজ্যের ফেলিক্সস্টো বন্দরে পণ্যবাহী জাহাজ যাতায়াত করবে। অনুকূল আবহাওয়া ও পরিস্থিতিতে এই রুটে যাতায়াতের সময় প্রচলিত পথের তুলনায় প্রায় অর্ধেক কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এশিয়া থেকে ইউরোপে পণ্য পরিবহনে নর্দা...
ইউরোপে বিরল পূর্ণ সূর্যগ্রহণ: দিনের আলোয় নেমে এল রাতের অন্ধকার

ইউরোপে বিরল পূর্ণ সূর্যগ্রহণ: দিনের আলোয় নেমে এল রাতের অন্ধকার

আন্তর্জাতিক
ইউরোপের বিভিন্ন দেশে বুধবার (১২ আগস্ট) এক বিরল পূর্ণ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেছেন সাধারণ মানুষ। মহাজাগতিক এই ঘটনায় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলায় দিনের আলোয় কয়েক মিনিটের জন্য নেমে আসে গভীর অন্ধকার। রাশিয়ার উত্তরাঞ্চল থেকে শুরু হয়ে এই সূর্যগ্রহণের পূর্ণতা গ্রিনল্যান্ড পেরিয়ে আইসল্যান্ডে পৌঁছায় এবং পরবর্তীতে ইউরোপের মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হয়।আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে ১৪৩৩ সালের পর এই প্রথম পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেল। দেশটির কেফলাভিকে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৭ মিনিটে পূর্ণ অন্ধকার নেমে আসে। আইসল্যান্ডের পশ্চিমাঞ্চলে এই সূর্যগ্রহণ স্থায়ী ছিল প্রায় ২ মিনিট ১৩ সেকেন্ড, আর রেইকিয়াভিকে এর স্থায়িত্ব ছিল এক মিনিটের কিছু বেশি সময়।স্পেনের বিভিন্ন এলাকাতেও পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেছে, যেখানে এক শতাব্দীরও বেশি সময় পর এমন বিরল দৃশ্য দেখার সুযোগ পেলেন স্থানীয়রা। স্পেনের পাশাপাশি ...
ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় জুনে ইউক্রেনের সামরিক সহায়তা সর্বোচ্চ পর্যায়ে

ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় জুনে ইউক্রেনের সামরিক সহায়তা সর্বোচ্চ পর্যায়ে

আন্তর্জাতিক
ইউরোপীয় ইউনিয়নের নতুন অর্থায়ন প্রকল্পের আওতায় জুনে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জার্মানির কিয়েল ইনস্টিটিউটের ‘ইউক্রেন সাপোর্ট ট্র্যাকার’ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এটি যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ হওয়ার পর সর্বোচ্চ মাসিক সহায়তার রেকর্ড। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।চলতি বছরের জুনে ইউক্রেনকে মোট ৭২০ কোটি ইউরো বা ৮৩০ কোটি ডলার সামরিক সহায়তা প্রদান করা হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ান আগ্রাসন শুরুর পর থেকে এটি মাসিক সহায়তার দিক থেকে তৃতীয় সর্বোচ্চ বৃদ্ধি। এর আগে ২০২৪ সালের এপ্রিলে সর্বোচ্চ ৯০৪ কোটি ইউরো সহায়তা পেয়েছিল কিয়েভ। উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সরাসরি অর্থায়ন বন্ধ করে দেয়।এই সহায়তা বৃদ্ধির প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে ইউরোপীয় ইউনিয়নের নতুন ‘ইউক্রেন সাপোর্ট লোন’। এই কর্মসূচির আওতায় মে ও জুন মাসে ইউরোপীয় প্র...
যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ সেনা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ সেনা

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মার্কিন সেনাবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজন সেনাসদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৩ আগস্ট) দুপুরে সালাদো গ্রামের দক্ষিণের একটি মাঠে এই দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসি বলছে, বুধবার দুপুর ১টা ৩৩ মিনিটে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, যা পার্শ্ববর্তী ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে মোতায়েন ছিল। ফোর্ট হুড মার্কিন সেনাবাহিনীর অন্যতম বৃহৎ একটি সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত।বেল কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ক্লিফ কোলম্যান জানিয়েছেন, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের আগুন দেখতে পান। তিনি জানান, আগুনটি অত্যন্ত দ্রুতগতিতে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। এই ভয়াবহ পরিস্থিতির মধ্...
ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট অর্থের বিনিময়ে বিক্রির পরিকল্পনা নিয়ে মামলা

ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট অর্থের বিনিময়ে বিক্রির পরিকল্পনা নিয়ে মামলা

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আগেই অর্থের বিনিময়ে দেখার সুযোগ করে দেওয়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দ্য ইন্টারসেপ্ট ও ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন যৌথভাবে স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে এই মামলাটি করে। বাদীপক্ষের দাবি, এই সেবা চালু থাকলে জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সরকারি তথ্য পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের প্রবেশাধিকার সংকুচিত হয়ে পড়বে।অভিযোগে বলা হয়েছে, ট্রাম্পের কোম্পানি ‘ট্রুথ এপিআই’ ব্যবহার করে মাসে ৬০ হাজার থেকে এক লাখ ডলারের বিনিময়ে সরকারি গুরুত্বপূর্ণ ঘোষণায় আগাম প্রবেশাধিকার দেওয়া হচ্ছে, যা অসাংবিধানিক। মামলাকারীদের মতে, এই প্রক্রিয়াটি অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। এর মাধ্যমে প্রেসিডেন্ট তার ব্যক্তিগত সংস্থাকে অর্থ প্রদানে সক্ষম ব্যক্তিদের ক...