গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস : বাংলাদেশের ২৬ সাংবাদিককে সম্মাননা - Mati News
Wednesday, November 11

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস : বাংলাদেশের ২৬ সাংবাদিককে সম্মাননা

নভেম্বর ১১, ঢাকা, সিএমজি বাংলা: চীন–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও দুই দেশের বন্ধুত্ব নিয়ে মানসম্মত সাংবাদিকতাকে উৎসাহিত করতে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬ । বুধবার রাজধানী ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় এ সম্মাননা।

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের শীর্ষস্থানীয় ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে চারটি বিভাগে এ পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র নির্মাতা ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতারা প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিটি বিভাগে একজনকে প্রথম পুরস্কার হিসেবে এক লক্ষ টাকার চেক, দুজনকে দ্বিতীয় পুরস্কার হিসেবে প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং তিনজনকে তৃতীয় পুরস্কার হিসেবে প্রত্যেককে ৩০ হাজার টাকার চেক, স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রেসসচিব মো. সরওয়ার আলম, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।

C:\Users\HP\Documents\WeChat Files\wxid_a5sw6ulttgr822\FileStorage\Temp\16900eb42b79b449352709a4cf5e192.jpg

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং, চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের প্রেসিডেন্ট হান খুন এবং আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের প্রেসিডেন্ট চুয়াং লিফং।

এ ছাড়া সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সংবাদ সংস্থার সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কাদের গনি চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যম, সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অংশ নেন।

C:\Users\HP\Documents\WeChat Files\wxid_a5sw6ulttgr822\FileStorage\Temp\a9650dbb999c24e603091619401f497.jpg

প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘এই পুরস্কার অনুষ্ঠান দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেবে। আমি বিশ্বাস করি দায়িত্বশীল গণমাধ্যমই পারে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক এগিয়ে নিতে।’
বিশেষ ভিডিও বার্তায় চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিনের এডিটর ইন চিফ আন সিয়াওইয়ু জানান, “২০২৬ সালের গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ-এর জমকালো উন্মোচন অনুষ্ঠানে আপনাদের সাথে অনলাইনে মিলিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সিজিটিএন-এর পক্ষ থেকে এই আয়োজনের সহ-আয়োজক বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব, বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রমুখের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্ট অতিথিদের শুভেচ্ছা জানাই। পুরস্কার বিজয়ী সকল বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের জানাই উষ্ণ অভিনন্দন।’

C:\Users\HP\Documents\WeChat Files\wxid_a5sw6ulttgr822\FileStorage\Temp\b15306e183035682a378f34cf083577.jpg

যারা পুরস্কার পেলেন

প্রতিযোগিতায় চারটি বিভাগে মোট ২৭ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়। এর মধ্যে ‘টপ ভিউ’ ক্যাটাগরিতে দুজন সম্মিলিতভাবে বিজয়ী হন। প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে ১ম পুরস্কার পেয়েছেন বাংলা ট্রিবিউনের আরশাদ আলী। ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মো. তৌহিদুল ইসলাম এবং ডেইলি সানের এএনএম মহিবুব উজ জামান ২য় পুরস্কার বিজয়ী হন। ৩য় পুরস্কার বিজয়ী তিনজন হলেন—দৈনিক সবুজ বাংলার মোরসালিন আহমেদ, ডেইলি সানের রফিকুল ইসলাম এবং কালের কণ্ঠের মো. হাবিবুর রহমান।

C:\Users\HP\Documents\WeChat Files\wxid_a5sw6ulttgr822\FileStorage\Temp\33e70b36b9c3b1cadd941072c912105.jpg

ফটোগ্রাফি ও মাল্টিমিডিয়া বিভাগে ১ম পুরস্কার পেয়েছেন দৈনিক দিনকালের বাবুল তালুকদার। ইটিভির মো. ইমতিয়াজ আহমেদ ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ওয়ালিউল বিশ্বাস যৌথভাবে ২য় এবং ডেইলি টাইমস অব বাংলাদেশের মো. মাহমুদ জামান, নিউজ২৪-এর কাইয়ুম হাসান রিশাদ ও ঢাকা পোস্টের মো. আরিফুল ইসলাম ৩য় পুরস্কার লাভ করেন।

অর্থনীতি ও কূটনীতি বিভাগে ১ম পুরস্কারের ভূষিত হন যমুনা টেলিভিশনের আলমগীর স্বপন। ২য় পুরস্কার বিজয়ীরা হলেন ঢাকা পোস্টের এফ এম আবদুর রহমান মাসুম ও জাগোনিউজ২৪-এর এমদাদুল হক তুহিন। দ্য ক্লাইমেট ওয়াচের ফারুক আহমদ আরিফ, ডেইলি সানের মো. আরিফুল ইসলাম এবং বাংলাদেশ টেলিভিশনের মো. ইকবাল হোসাইন পেয়েছেন ৩য় পুরস্কার।

ক্রীড়া, বিনোদন, ভ্রমণ ও অন্যান্য বিভাগে ১ম পুরস্কার পেয়েছেন সারাবাংলার ফারহানা হক নীলা। রূপালী বাংলাদেশের রুহুল আমিন ভূঁইয়া ও আরটিভির এ আর বাদল ২য় পুরস্কার অর্জন করেন। ৩য় পুরস্কার বিজয়ী তিনজন হলেন দেশ রূপান্তরের মোহাম্মদ ওমর ফারুক, ঢাকা পোস্টের শাহাদাত হোসেন এবং দ্য ডেইলি স্টারের জারিফ ফাইয়াজ।

এ ছাড়া প্রতিযোগিতায় জমা পড়া কনটেন্টের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বোচ্চ ভিউ পাওয়া কনটেন্টের জন্য সম্মিলিতভাবে বিশেষ পুরস্কার পেয়েছেন চ্যানেল২৪-এর স্পেশাল করেসপনডেন্ট রেজওয়ান উজ জামান ও ভিডিওগ্রাফার মো. মোক্তার হোসেন।

C:\Users\HP\Documents\WeChat Files\wxid_a5sw6ulttgr822\FileStorage\Temp\31e7e6442a32ff5e1d757b8a52dc086.jpg

অনুষ্ঠানের আয়োজক ছিল সিএমজি ঢাকা স্টুডিও ও আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার। আয়োজনে সহযোগিতা করেছে বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব, ন্যাশনাল প্রেস ক্লাব অব বাংলাদেশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিনে-জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, অনলাইন এডিটরস অ্যালায়েন্স, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ।

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস এ সহ-আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *