চীন-স্লোভাকিয়া সম্পর্কে জোর, লি ছিয়াং-পেলেগ্রিনির বৈঠক - Mati News
Saturday, August 1

চীন-স্লোভাকিয়া সম্পর্কে জোর, লি ছিয়াং-পেলেগ্রিনির বৈঠক

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বুধবার বেইজিংয়ে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দু’দেশের ঐতিহ্যগত বন্ধুত্ব আরও গভীর করা, পারস্পরিক কৌশলগত আস্থা জোরদার এবং অন্যান্য ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় লি ছিয়াং বলেন, চীন ও স্লোভাকিয়ার বন্ধুত্ব সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে। চীন পারস্পরিক স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের প্রতি সম্মান জানিয়ে সর্বাত্মক সহযোগিতা বাড়াতে আগ্রহী। তিনি বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান খাতে যৌথ উদ্যোগ এবং স্লোভাকিয়ায় চীনা ব্যবসায়ীদের আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানান।

চীনা প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত, স্বচ্ছ ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার আশা প্রকাশ করেন চীনা প্রধানমন্ত্রী।

জবাবে চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ককে গুরুত্ব দিয়ে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পেলেগ্রিনি বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তিসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদারে আগ্রহ দেখান। পাশাপাশি তিনি ইউরোপ ও চীনের মধ্যে গঠনমূলক সংলাপ ও বাস্তবধর্মী সহযোগিতা এগিয়ে নিতে স্লোভাকিয়ার ভূমিকা অব্যাহত থাকবে বলেও জানান।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *