২০৩০ সালের মধ্যে চীনে বহুস্তরের কৃষি বীমা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে - Mati News
Monday, September 14

২০৩০ সালের মধ্যে চীনে বহুস্তরের কৃষি বীমা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে

সেপ্টেম্বর ১২: সম্প্রতি চীনের অর্থ মন্ত্রণালয়, কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়, আর্থিক নিয়ন্ত্রণ প্রশাসন এবং জাতীয় বন ও তৃণভূমি প্রশাসন—এই চারটি বিভাগ যৌথভাবে ‘কৃষি বীমার উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করার বাস্তবায়ন পরিকল্পনা’ জারি করেছে, এতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ২০৩০ সালের মধ্যে একটি বহুস্তরের কৃষি বীমা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

বাস্তবায়ন পরিকল্পনা অনুযায়ী, মূল্য, ভর্তুকি ও বীমা—এই ‘ত্রিমুখী’ কৃষি সহায়তা নীতি ব্যবস্থায় কৃষি বীমার গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পূর্ণভাবে কাজে লাগাতে হবে।

২০৩০ সালের মধ্যে, কৃষকদের ঝুঁকি সুরক্ষার চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, আধুনিক কৃষি উন্নয়নের সাথে খাপ খাওয়ানো এবং কেন্দ্রীয় ও স্থানীয় পক্ষের দায়িত্ব বিভাজনের ভিত্তিতে একটি বহুস্তরের কৃষি বীমা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যা সামগ্রিকভাবে আন্তর্জাতিক উন্নত মানে পৌঁছাবে। এর মাধ্যমে ভর্তুকি কার্যকর, শিল্প সুরক্ষিত, কৃষকের উপকার এবং প্রতিষ্ঠান টেকসই—এই বহুমুখী লাভের কাঠামো অর্জিত হবে, নীতি আরও সর্বজনীন ও উন্নয়ন আরও সুষম হবে। ধান, গম ও ভুট্টা—এই তিনটি প্রধান খাদ্যশস্যের কৃষি বীমা কভারেজ ৯০ শতাংশের কাছাকাছি স্থিতিশীল থাকবে, বিশেষ কৃষি বীমার মাধ্যমে বিশেষ কৃষি শিল্পের সুরক্ষার স্তর উন্নত হবে এবং কৃষকদের সমৃদ্ধি ও কৃষিকে শক্তিশালী করার ভূমিকা আরও ভালোভাবে পালন করা হবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *