আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরল চীনের দুই গবেষণা জাহাজ - Mati News
Thursday, October 8

আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরল চীনের দুই গবেষণা জাহাজ

প্রায় তিন মাসের সফল আর্কটিক মহাসাগর অভিযান শেষে চীনের গবেষণা জাহাজ ‘সুয়েলং’ ও ‘সুয়েলং-২’ বুধবার পূর্বাঞ্চলীয় শহর শাংহাইয়ে ফিরেছে। ‘স্নো ড্রাগন’ ও ‘স্নো ড্রাগন-২’ নামে পরিচিত এই দুই জাহাজ চীনের ১৬তম আর্কটিক মহাসাগর অভিযানে অংশ নেয়।

অভিযানে জলবায়ু ও পরিবেশের ব্যাপক পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকারী দলের তথ্য অনুযায়ী, এবারের অভিযানের পরিসর এবং সম্পন্ন করা গবেষণা কার্যক্রমের সংখ্যা—উভয় ক্ষেত্রেই নতুন রেকর্ড তৈরি হয়েছে।

অভিযানে নতুন বৈজ্ঞানিক আবিষ্কার, তাত্ত্বিক গবেষণায় অগ্রগতি, প্রযুক্তিগত পরীক্ষা এবং বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জামের ব্যবহারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ফলাফল অর্জিত হয়েছে।

গবেষকদের মতে, এসব ফলাফল বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকে আরও গভীরভাবে বোঝা এবং এর প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করবে। একই সঙ্গে আর্কটিক অঞ্চলের টেকসই উন্নয়নেও এসব গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে পরিচালিত এবারের অভিযানে ‘সুয়েলং’, ‘সুয়েলং-২’, ‘চিতি’ এবং ‘থানসো-৩’—এই চারটি গবেষণা জাহাজ অংশ নেয়।

এর মধ্যে ‘চিতি’ ও ‘থানসো-৩’ এখনও গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জাহাজ দুটি অক্টোবরের মাঝামাঝি সময়ে চীনে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

আর্কটিক অঞ্চলে ধারাবাহিক বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক পরিবেশ ও মেরু অঞ্চলের পরিবর্তন সম্পর্কে জ্ঞান আরও সমৃদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতাও এগিয়ে নিচ্ছে চীন।

সূত্র: সিএমজি

Chinese icebreakers Xuelong, Xuelong 2 return after fruitful Arctic  expedition - Chinadaily.com.cn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *