ইন্দোনেশিয়া সফরে যাচ্ছে চীনের নৌবাহিনীর টাস্ক গ্রুপ - Mati News
Thursday, September 17

ইন্দোনেশিয়া সফরে যাচ্ছে চীনের নৌবাহিনীর টাস্ক গ্রুপ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আমন্ত্রণে আগামী আগস্টের শুরুতে দেশটিতে শুভেচ্ছা সফরে যাচ্ছে চীনের গণমুক্তি ফৌজের (পিএলএ) নৌবাহিনীর একটি টাস্ক গ্রুপ।

বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন এ তথ্য জানান।

তিনি বলেন, টাস্ক গ্রুপে পিএলএ নৌবাহিনীর ছিজিকুয়াং ও খুনলুনশান যুদ্ধজাহাজ থাকবে। সফরের অংশ হিসেবে জাহাজ দুটি আগস্টের শুরুতে ইন্দোনেশিয়ার সুরাবায়া বন্দরে পৌঁছাবে।

চিয়াং বিন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মধ্যে যৌথ মহড়া এবং পারস্পরিক যুদ্ধজাহাজ সফর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও গভীর হয়েছে।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *