দক্ষিণ চীন সাগর ইস্যুতে ফিলিপাইনের রাজনৈতিক নাটক প্রত্যাখ্যান চীনের - Mati News
Saturday, July 18

দক্ষিণ চীন সাগর ইস্যুতে ফিলিপাইনের রাজনৈতিক নাটক প্রত্যাখ্যান চীনের

দক্ষিণ চীন সাগরের দ্বীপ ও প্রবালপ্রাচীর নিয়ে ফিলিপাইনের কিছু রাজনীতিকের কর্মকাণ্ডকে রাজনৈতিক নাটক আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে চীন। বেইজিং বলেছে, এসব কর্মকাণ্ড ইতিহাস ও আন্তর্জাতিক আইনের বাস্তবতা পরিবর্তন করতে পারবে না।

শুক্রবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

সম্প্রতি চোংইয়ে তাওয়ে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রীর সফর এবং তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি ট্রাইব্যুনালের রায়’-এর দশম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার অংশগ্রহণ সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এ কথা বলেন চিয়াং বিন।

চিয়াং বিন বলেন, নানশা দ্বীপপুঞ্জ ও এর সংলগ্ন জলসীমায়—যার মধ্যে চোংইয়ে তাও’ও রয়েছে—চীনের অবিসংবাদিত সার্বভৌমত্ব রয়েছে। তিনি বলেন, চীনের নিষেধাজ্ঞার আওতায় থাকা ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রদর্শন এবং জাতীয়তাবাদী আবেগ উসকে দেওয়ার চেষ্টা করছেন, যা শেষ পর্যন্ত ফিলিপাইন ও তার জনগণের মৌলিক স্বার্থের ক্ষতি করবে।

চিয়াং বিন বলেন, ফিলিপাইনের কিছু ব্যক্তি যতই রাজনৈতিক প্রদর্শনী করুক না কেন, তা দক্ষিণ চীন সাগর সংশ্লিষ্ট দ্বীপ ও প্রবালপ্রাচীরের ওপর চীনের সার্বভৌমত্বের ঐতিহাসিক ও আইনগত বাস্তবতা পরিবর্তন করতে পারবে না।

সিএমজি

China denounces Australia's provocative operations in Yellow Sea - CGTN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *