উত্তর কোরিয়ায় প্রেসিডেন্ট সি চিন পিংকে বর্ণাঢ্য রাষ্ট্রীয় সংবর্ধনা - Mati News
Thursday, November 19

উত্তর কোরিয়ায় প্রেসিডেন্ট সি চিন পিংকে বর্ণাঢ্য রাষ্ট্রীয় সংবর্ধনা

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে রাষ্ট্রীয় পর্যায়ে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে উত্তর কোরিয়া। সোমবার রাজধানী পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কোয়ারে এই আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠান হয়।

সোমবার তিনি স্ত্রী ফং লি ইউয়ানসহ রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া পৌঁছালে তাকে বিামন বন্দরে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এবং তার স্ত্রী রি সো জু।

পরে,কিম ইল সুং স্কোয়ারে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং ঐতিহ্যবাহী বন্ধুত্বকে কেন্দ্র করে বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচি পালন করা হয়।

সফরের আগে উত্তর কোরিয়ার সরকারি পত্রিকা রংতোং সিমুনে প্রকাশিত এক স্বাক্ষরিত প্রবন্ধে সি চিন পিং বলেন, তিনি কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব নিয়ে আলোচনা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক উন্নয়ন নিয়ে মতবিনিময়ের অপেক্ষায় আছেন।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *