ওয়াশিংটনে জাতিসংঘ চীনা ভাষা দিবস উদযাপিত - Mati News
Thursday, April 23

ওয়াশিংটনে জাতিসংঘ চীনা ভাষা দিবস উদযাপিত

এপ্রিল ২৩, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বজুড়ে চীনা ভাষার গুরুত্ব এবং সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও ওয়াশিংটনে জাতিসংঘ চীনা ভাষা দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে চীনা সংস্কৃতির প্রতি আগ্রহী কিশোর-কিশোরীসহ বিভিন্ন পেশার প্রায় ৫০০ জন অতিথি উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা দূতাবাসের মিনিস্টার ছিউ ওয়েনসিং বলেন, বর্তমানে মার্কিন কলেজ শিক্ষার্থীদের মধ্যে চীনা ভাষা অন্যতম বিদেশি ভাষা হিসেবে জায়গা করে নিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ৩১টি অঙ্গরাজ্যের প্রায় ৪০০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষার কোর্স চালু রয়েছে।

ছিউ ওয়েনসিং তার বক্তব্যে চীনা ভাষার অন্তর্নিহিত দর্শনের কথা উল্লেখ করে বলেন, চীনা ভাষার মূল ভিত্তি হলো শান্তিপূর্ণ সহাবস্থান। বর্তমান চীন-মার্কিন সম্পর্কের চ্যালেঞ্জিং সময়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চীনের হ্যনান প্রদেশের চারটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি সাংস্কৃতিক দলের পরিবেশনা। তারা ঐতিহ্যবাহী লোকসংগীত, মার্শাল আর্ট এবং বিখ্যাত ‘হ্যনান অপেরা’ প্রদর্শনের মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

২০১০ সালে জাতিসংঘ চীনা ভাষা দিবস প্রবর্তন করে। প্রতি বছর চীনা ঐতিহ্যবাহী ২৪টি সৌর পঞ্জিকার ষষ্ঠ পর্যায় ‘কুয়ু’ বা ‘গ্রেইন রেইন’-এর সময় এই দিবসটি পালিত হয়।

নাহার/হাশিম

C:\Users\USER\Desktop\Capture gfcvb .JPG

C:\Users\USER\Desktop\Capture bvfcdx .JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *