চীনে এআই প্রযুক্তিতে অপটিক্যাল ফাইবারের দাম ও চাহিদা বাড়ছে - Mati News
Thursday, April 23

চীনে এআই প্রযুক্তিতে অপটিক্যাল ফাইবারের দাম ও চাহিদা বাড়ছে

এপ্রিল ২৩, সিএমজি বাংলা ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তথ্য ও কম্পিউটিং বা গণনাশক্তির শক্তির অভাবনীয় প্রসারের অপটিক্যাল ফাইবারের উৎপাদন ও দামে নতুন জোয়ার এনেছে। চীনের উহানে ফাইবারহোমের ব্যবস্থাপক ফং ছুইউ জানান, আগে সাধারণ ডাটা সেন্টারে যেখানে কয়েক হাজার কিলোমিটার ফাইবারের চাহিদা হতো, এখন তা পাঁচ থেকে দশ গুণ বেড়েছে।

গত কয়েক বছর ফাইবার মূলত টেলিকম নেটওয়ার্কে ব্যবহৃত হতো। কিন্তু এআইয়ের গণনাশক্তি এখন চাহিদার নতুন ঢেউ এনেছে।

চায়না সিকিউরিটিজের বিশ্লেষক ইয়ান কুইচছেং বলেন, গত বছর বিশ্বে ফাইবার রপ্তানি হয়েছিল ৬৫ কোটি কোর কিলোমিটার। এ বছর চাহিদা ৮০ কোটি ছাড়াবে, তৈরি হবে ৫-১০ শতাংশ সরবরাহ ঘাটতি। তাই এই শিল্প নিয়ে তারা আশাবাদী।

এই চাহিদার প্রভাব পড়েছে সরবরাহ শৃঙ্খলেও। কোয়ার্টজ পণ্য সরবরাহকারী চিয়াংসু প্যাসিফিক কোয়ার্টজের অর্ডার পূরণের সময়সীমা তিন মাস ছাড়িয়েছে। আর অপটিক্যাল কেবল প্রস্তুতকারক চিয়াংসু শিনতার ব্যবস্থাপক চু হুয়া জানান, ডাটা সেন্টার বিস্তারে ক্যাবলের ব্যবহার বেড়েছে। আগে টেলিকম অপারেটররা তাদের ব্যবসার ৭০ শতাংশ জুড়ে থাকলেও এখন তা অর্ধেকে নেমেছে।

রাসেল/হাশিম

তথ্য ও ছবি: চায়না ডেইলি

Fiber Optic Cables for AI Applications | FSG Networks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *