তানজানিয়া-জাম্বিয়া রেলপথে পুনরায় প্রাণ ফেরাতে একসঙ্গে কাজ করবে চীন - Mati News
Tuesday, July 14

তানজানিয়া-জাম্বিয়া রেলপথে পুনরায় প্রাণ ফেরাতে একসঙ্গে কাজ করবে চীন

তানজানিয়া-জাম্বিয়া রেলওয়ে পুনরুজ্জীবনে তানজানিয়া ও জাম্বিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছে চীন।

মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এ কথা বলেন।

তিনি জানান, তানজানিয়া-জাম্বিয়া রেলপথ চীন ও আফ্রিকার ঐতিহ্যবাহী বন্ধুত্বের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এটি শুধু দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি, বরং চীন-আফ্রিকা সহযোগিতারও একটি সফল উদাহরণ হয়ে উঠেছে।

লিন চিয়ান বলেন, এই রেলপথটি পরিবহন সক্ষমতা বাড়বে, আঞ্চলিক আন্তঃসংযোগ আরও জোরদার এবং পূর্ব ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) বাস্তবায়নের অংশ হিসেবে চীন আফ্রিকার দেশগুলোর সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: সিএমজি

Tanzania's ambassador to China refutes debt trap slander - Friends of  Socialist China

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *