গণিতে ব্রেকথ্রু পুরস্কার জয়, আলো ছড়ালেন তিন চীনা নারী - Mati News
Wednesday, June 10

গণিতে ব্রেকথ্রু পুরস্কার জয়, আলো ছড়ালেন তিন চীনা নারী

২০২৬ সালের ব্রেকথ্রু পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর বিশ্বজুড়ে আলোচনায় রয়েছেন তিন তরুণ চীনা নারী গণিতবিদ—ওয়াং হোং, থাং ইয়ুনছিং ও চাং মিংচিয়া।

বিজ্ঞান জগতের ‘অস্কার’ নামে পরিচিত পুরস্কারটি জীবনবিজ্ঞান, মৌলিক পদার্থবিজ্ঞান এবং গণিতে গুরুত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য ৩০ লাখ মার্কিন ডলার।

এ বছর গণিতে বিশেষ অবদানের জন্য ওয়াং ও থাং পেয়েছেন নিউ হরাইজনস ইন ম্যাথমেটিকস পুরস্কার। গণিতের প্রারম্ভিক পর্যায়ের অনবদ্য নারী গবেষক হিসেবে চাং মিংচিয়া অর্জন করেছেন ম্যারিয়াম মিরজাখানি নিউ ফ্রন্টিয়ার্স পুরস্কার।

ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ওয়াং হোং হারমোনিক অ্যানালিসিসে এক গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছেন। গত বছর বেশ কয়েকটি বড় মাপের পুরস্কার জয়ের পর ২০২৬ সালের ফিল্ডস মেডাল পাওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবেও তাকে দেখা হচ্ছে।

সংখ্যাতত্ত্ব নিয়ে কাজ করা থাং ইয়ুনছিং গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন। তিনি গণিতবিদ ভেসেলিন দিমিত্রভের সঙ্গে যৌথভাবে দীর্ঘদিনের জটিল সমস্যা ‘আনবাউন্ডেড ডিনোমিনেটরস কনজেকচার’ নিয়ে কাজ করেছেন।

নব্বইয়ের দশকের মাঝামাঝি জন্ম নেওয়া তরুণ গবেষক চাং সংখ্যাতত্ত্ব ও বীজগাণিতিক জ্যামিতির সংযোগস্থলে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য স্বীকৃতি পেয়েছেন। শিমুরা ভ্যারাইটিজ নিয়ে তার গবেষণা আধুনিক গণিতের গভীর কাঠামো বোঝার ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে।

সূত্র: সিএমজি

Wang Hong. /Official website of the Institut des Hautes Études Scientifiques.

ওয়াং হোং

Tang Yunqing. /Official website of University of California, Berkeley

থাং ইয়ুনছিং

Zhang Mingjia. /Official website of Mathematisches Forschungsinstitut Oberwolfach

চাং মিংচিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx