চলতি বছরে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমবে ০.৫ শতাংশ: আন্তর্জাতিক শক্তি সংস্থা - Mati News
Wednesday, July 8

চলতি বছরে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমবে ০.৫ শতাংশ: আন্তর্জাতিক শক্তি সংস্থা

জুলাই ৮: আন্তর্জাতিক শক্তি সংস্থা গতকাল (মঙ্গলবার) জানায়, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে প্রাকৃতিক গ্যাস সরবরাহ কমে গেছে। এতে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে যায়, চাহিদাও কমে। এ প্রেক্ষাপটে চলতি বছরে সারা বিশ্বে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার প্রায় ২০ বিলিয়ন বর্গমিটার অর্থাৎ ০.৫ শতাংশ কমবে বলে অনুমান করা হচ্ছে।

আন্তর্জাতিক শক্তি সংস্থা জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘর্ষের কারণে হরমুজ প্রণালির এলএনজির পরিবহন পরিমাণ যথেষ্ট পরিমাণে কমেছে। এ প্রণালির মাধ্যমে আগে সারা বিশ্বের এলএনজির ২০ শতাংশ পরিবহন করা হতো।

সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *