চীনের ‘ইন্টারনেট প্লাস’ উদ্যোগে ঘরে বসেই মিলছে নার্সিং সেবা - Mati News
Wednesday, May 13

চীনের ‘ইন্টারনেট প্লাস’ উদ্যোগে ঘরে বসেই মিলছে নার্সিং সেবা

মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে ‘ইন্টারনেট প্লাস’ ভিত্তিক ঘরোয়া নার্সিং সেবা দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এ ব্যবস্থার মাধ্যমে রোগীরা মোবাইল ফোনে আবেদন করলেই প্রশিক্ষিত নার্স বাসায় গিয়ে সেবা দিচ্ছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ দেশে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩২ কোটি ৩০ লাখে। এদের মধ্যে প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ বিভিন্ন ধরনের শারীরিক ও জ্ঞানগত সমস্যায় ভুগছেন। তাদের জন্য ঘরোয়া স্বাস্থ্যসেবার চাহিদা দ্রুত বাড়ছে।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে চীন প্রথম পরীক্ষামূলকভাবে ‘ইন্টারনেট প্লাস নার্সিং’ কর্মসূচি চালু করে। এখন বেইজিংসহ বিভিন্ন শহরের প্রায় ৬ হাজার চিকিৎসা প্রতিষ্ঠান ৭টি বিভাগে ৬০টির বেশি ধরনের হোম নার্সিং সেবা দিচ্ছে। এর মধ্যে রয়েছে মাতৃ ও নবজাতক পরিচর্যা, বয়স্কদের সেবা, দীর্ঘস্থায়ী রোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন সহায়তা।

https://img2.chinadaily.com.cn/images/201810/17/5bc6c92fa310eff369014975.jpeg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *