চীনের উত্থান সীমিত করা নয়, সহযোগিতা ও সম্পৃক্ততা চায় বেশিরভাগ আমেরিকান: নিউইয়র্ক টাইমস - Mati News
Thursday, October 8

চীনের উত্থান সীমিত করা নয়, সহযোগিতা ও সম্পৃক্ততা চায় বেশিরভাগ আমেরিকান: নিউইয়র্ক টাইমস

সেপ্টেম্বর ২৮: নিজেদের রাজনৈতিক অবস্থান যেমনই হোক, বেশিরভাগ আমেরিকান এখন চীনকে আরও ইতিবাচক দৃষ্টিতে দেখছে বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। বিভিন্ন মূলধারার জরিপ সংস্থার সমীক্ষা পর্যালোচনা করে পত্রিকাটি জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে চীনের ভাবমূর্তি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

জরিপে আমেরিকানদের মনোভাব পরিবর্তনের নির্দিষ্ট কারণ স্পষ্টভাবে তুলে ধরা হয়নি। তবে তরুণ আমেরিকানদের মধ্যে এই পরিবর্তন তুলনামূলক বেশি দেখা যাচ্ছে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, চীনের প্রযুক্তিগত উদ্ভাবন সম্পর্কে আমেরিকানদের বাড়তে থাকা সচেতনতা এবং ট্রাম্প প্রশাসনের বাণিজ্যযুদ্ধ নিয়ে অসন্তোষ—দুটি বিষয়ই এই মনোভাব পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। এর ফলে চীন সম্পর্কে মার্কিন রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আসতে পারে বলে তারা মনে করছেন।

দীর্ঘদিন ধরে আমেরিকান পররাষ্ট্রনীতি বিষয়ে জনমত নিয়ে গবেষণা করা থিঙ্ক ট্যাঙ্ক শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের জরিপেও এমন পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।

সংস্থাটির জরিপ অনুযায়ী, ২০২৪ সালে চীনের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও সম্পৃক্ততা’ সমর্থনকারী আমেরিকানদের হার কমে ৪০ শতাংশে দাঁড়িয়েছিল। তবে চলতি বছরের জুলাইয়ে একই বিষয়ে পুনরায় জরিপ চালানো হলে এই হার বেড়ে ৫৭ শতাংশে পৌঁছায়। এর মধ্যে ডেমোক্র্যাটদের ৬৮ শতাংশ এবং রিপাবলিকানদের ৪৩ শতাংশ চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও সম্পৃক্ততার পক্ষে মত দিয়েছেন।

(রুবি/ফয়সল/সুবর্ণা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *