চীনের কুইচৌতে আন্তর্জাতিক বৃহৎ ডেটা শিল্প প্রদর্শনীর উদ্বোধন - Mati News
Friday, August 28

চীনের কুইচৌতে আন্তর্জাতিক বৃহৎ ডেটা শিল্প প্রদর্শনীর উদ্বোধন

চীনের কুইচৌ প্রদেশের রাজধানী কুইয়াং-এ শুক্রবার পর্দা উঠল ‘চীন আন্তর্জাতিক বিগ ডেটা ইন্ডাস্ট্রি এক্সপো ২০২৬’।

তিন দিনের এই এক্সপোতে মূল পাঁচটি ক্ষেত্রের ওপর ভিত্তি করে সাম্প্রতিক প্রযুক্তির অগ্রগতি তুলে ধরা হচ্ছে: কম্পিউটিং পরিকাঠামো, তথ্য সরবরাহ বা ডেটা সাপ্লাই, মডেল-চালিত উন্নয়ন, ডেটা সুরক্ষা এবং বুদ্ধিমান অভিজ্ঞতা।

এছাড়াও এই প্রদর্শনীতে অংশ নেয়া অতিথি প্রদেশের জন্য থাকছে- নির্ধারিত প্যাভিলিয়ন, ডিজিটাল এবং বুদ্ধিমান অর্ন্তভূক্তির জন্য সংস্কৃতি, খেলাধুলা, পর্যটন ও বাণিজ্যিক শিল্পের বিশেষ প্রদর্শনী এলাকা, আন্তর্জাতিক ডেটা বিনিময় ক্ষেত্র এবং একটি নতুন এআই অভিজ্ঞতা জোন।

এখন পর্যন্ত ১৬০০ রও বেশি অতিথি নিবন্ধন করেছেন এবং ৩৭২টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এখানে মোট ৮৯টি ইভেন্টের আয়োজন করব এবং ৮৭টি গুরুত্বপূর্ণ অগ্রগতি বা সাফল্য প্রকাশ করব।”

ইভেন্ট চলাকালীন সংস্থাটি শিল্পের বেশ কিছু আন্তর্জাতিক মানদণ্ড এবং সেরা অনুশীলনগুলোর একটি সংকলন জনসম্মুখে প্রকাশ করবে।

বর্তমানে চীনের ইন্টেলিজেন্ট কম্পিউটিং সক্ষমতা ২৪ লাখ পেটাফল্পসে পৌঁছেছে। পেটাফল্পস হল কম্পিউটারের গণনাশক্তি মাপার একটি একক। যার মধ্যে দেশটির ৮টি জাতীয় কম্পিউটিং হাবের অবদান ৮০ শতাংশের বেশি। গত জুন পর্যন্ত চীনের তৈরি উচ্চমানের ডেটাসেটের সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে, যার মোট পরিমাণ ১,৫৬৫ পেটাবাইটেরও বেশি।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *