চীনের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস - Mati News
Friday, September 18

চীনের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস

চীনের বিভিন্ন অঞ্চলে শনিবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এএমসি।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল পর্যন্ত কুয়াংতোং, কুয়াংসি, কুইচৌ, ইয়ুননান, ইনার মঙ্গোলিয়ার পাশাপাশি আরও কয়েক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে বলা হয়েছে, কিছু জায়গায় প্রবল বর্ষণ হতে পারে।

এ পরিস্থিতিতে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে এনএমসি।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *