চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং বলেছেন, চীন ও সিঙ্গাপুর পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ সহযোগী অংশীদার। তিনি বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে চীন সিঙ্গাপুরের সঙ্গে কাজ করতে প্রস্তুত। শুক্রবার সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার সিয়া কিয়ান পেংয়ের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।
বহুপাক্ষিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করে হান চেং বলেন, উভয় দেশের উচিত সমতা ও শৃঙ্খলাভিত্তিক বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা এবং সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষে যৌথভাবে কাজ করা।
অন্যদিকে সিঙ্গাপুরের পার্লামেন্ট স্পিকার সিয়া কিয়ান পেং বলেন, সিঙ্গাপুর ও চীন ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিস্তৃত সহযোগিতা গড়ে উঠেছে এবং তা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
তিনি বলেন, সিঙ্গাপুর চীনের সঙ্গে তার অংশীদারত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং সিঙ্গাপুর দৃঢ়ভাবে এক চীন নীতি অনুসরণ করে যাবে।
সিএমজি





















