চীনের সীমান্ত শহর তানতোং সফরে কিম জং উন, সঙ্গে ওয়াং হুনিং - Mati News
Sunday, October 25

চীনের সীমান্ত শহর তানতোং সফরে কিম জং উন, সঙ্গে ওয়াং হুনিং

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের সীমান্তবর্তী শহর তানতোং সফর করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার সফরকালে তার সঙ্গে ছিলেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং।

ওয়াং হুনিং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট ও সিপিসির সাধারণ সম্পাদক সি চিনপিংয়ের পক্ষ থেকে কিম জং উনকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।

শনিবার সকালে তানতোংয়ে যুক্তরাষ্ট্রের আগ্রাসন প্রতিরোধ ও কোরিয়াকে সহায়তা যুদ্ধের স্মৃতিসৌধে কিম জং উনকে স্বাগত জানান ওয়াং হুনিং। পরে তারা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় চীন ও উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয় এবং সামরিক সম্মান প্রদর্শন করা হয়। পুষ্পস্তবকে লেখা ছিল, ‘চীনের গণ স্বেচ্ছাসেবক বাহিনীর (সিপিভি) শহীদদের চিরকাল স্মরণ করা হবে।’ উপস্থিত সবাই শহীদদের স্মরণে নীরবতা পালন করেন।

পরে স্মৃতিসৌধের জাদুঘর পরিদর্শন করেন কিম। সেখানে তিনি দুই দেশের সেনাদের পাশাপাশি যুদ্ধ করার ইতিহাস এবং শহীদদের বীরত্বের নিদর্শন দেখেন। এ সময় তিনি নিজের স্বাক্ষরযুক্ত একটি ঐতিহাসিক আলোকচিত্র জাদুঘর কর্তৃপক্ষকে উপহার দেন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *