চীনের হাংচৌ শহরে ‘জাতীয় পরিষেবা মৌসুম’ শুরু - Mati News
Tuesday, June 9

চীনের হাংচৌ শহরে ‘জাতীয় পরিষেবা মৌসুম’ শুরু

চীনা বাণিজ্য মন্ত্রণালয় ও চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর যৌথ উদ্যোগে, ২০২৬ সালের ‘জাতীয় পরিষেবা মৌসুম’ তথা ‘সুস্বাদু চেচিয়াং’ শীর্ষক খাদ্য ভোগমেলার উদ্বোধনী অনুষ্ঠান, গতকাল (সোমবার) হাংচৌ শহরে আয়োজিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় ‘উন্নত পরিষেবা উপভোগ, সুখী জীবন গড়া’ শীর্ষক প্রতিপাদ্যে, ২০২৬ সালের জাতীয় পরিষেবা ভোগ মৌসুমের পরিকল্পনা প্রকাশ করে। পরিষেবা ভোগের সম্ভাবনাকে আরও উন্নত করার জন্য, বছরজুড়ে ১৬০টিরও বেশি বিশেষ পরিষেবা ভোগ প্রচারমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এদিকে, সিএমজি পরিষেবা ভোগকে ত্বরান্বিত করার জন্য একাধিক উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলোর মধ্যে আছে: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে একটি পরিষেবা ভোগ ক্ষমতায়ন পরিকল্পনা বাস্তবায়ন করা; একাধিক বিষয়ভিত্তিক কার্যক্রম চালু করা; সকল বয়সীদের মধ্যে ভোগকে উত্সাহিত করার জন্য বেশকিছু উচ্চমানের অনুষ্ঠান তৈরি করা। পাশাপাশি, সিএমজি-র চেচিয়াং শাখা চেচিয়াং প্রদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পরিষেবা প্রদানের জন্য একাধিক বিশেষ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন করবে।

‘চীনের পরিষেবা ও ভোগ উন্নয়ন প্রতিবেদন, ২০২৫’ অনুসারে, ২০২৫ সালে জাতীয় পরিষেবা খুচরা বিক্রয়ের বৃদ্ধির হার একই সময়ের পণ্য খুচরা বিক্রয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।

সূত্র: সিএমজি

C:\Users\caiyue.BENA12049F97\Pictures\20260601215901352.jpg

C:\Users\caiyue.BENA12049F97\Pictures\20260601215901420.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *