চীনের ৯৬ শতাংশ গ্রামে এখন ট্যাপের পানি - Mati News
Wednesday, July 1

চীনের ৯৬ শতাংশ গ্রামে এখন ট্যাপের পানি

মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালের শেষ নাগাদ চীনের ৯৬ শতাংশ গ্রামীণ এলাকা ট্যাপের পানি সরবরাহের আওতায় পৌঁছেছে। মঙ্গলবার দেশটির পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য।

মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে জানায়, গত বছরের শেষ নাগাদ চীনের গ্রামীণ জনসংখ্যার ৭১ শতাংশই পানি সরবরাহ প্রকল্পগুলোর আওতায় এসেছে।

একই সময়ে চীনে প্রায় ৩৮ লাখ ২০ হাজার গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প গড়ে উঠেছে।

চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১-২০২৫) চলাকালে চীনের দারিদ্র্যমুক্ত এলাকাগুলো পানি সংরক্ষণ খাতে ৯১৪ দশমিক ৯ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে।

মন্ত্রণালয়ের তথ্যানুসারে, চীন ২০২৬ সালের শেষ নাগাদ গ্রামীণ এলাকায় ট্যাপের মাধ্যমে পানি পাওয়ার হার ৯৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

২০৩০ সালের মধ্যে ট্যাপের মাধ্যমে পানি পাওয়ার হার ৯৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx