চীনে উন্নতজাতের ছাগলের সফল ক্লোনিং - Mati News
Wednesday, July 1

চীনে উন্নতজাতের ছাগলের সফল ক্লোনিং

ফয়সল আবদুল্লাহ: উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশে গবেষকরা প্রথমবারের মতো ছয়টি উন্নতজাতের বেশি দুধ দেয় এমন জাতের ছাগলের সফল ক্লোন সম্পন্ন করেছেন। চীনের পশু প্রজনন প্রযুক্তিতে যা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

গবেষণাটি পরিচালনা করেছে নর্থওয়েস্ট এঅ্যান্ডএফ বিশ্ববিদ্যালয়ের একটি দল। ক্লোন করা ছাগলগুলোর মধ্যে চারটি পুরুষ ও দুটি স্ত্রী। এগুলো তৈরি করা হয়েছে উচ্চমানের সানেন জাতের ডোনার ছাগল থেকে, যাদের গড় বার্ষিক দুধ উৎপাদন ২,৮০০ কেজিরও বেশি।

গবেষকরা জানান, এই ছাগলগুলো শুধু বেশি দুধই দেয় না, বরং এদের দুধের চর্বি ও প্রোটিনের মান সাধারণ ছাগলের তুলনায় বেশি। পাশাপাশি এগুলোর প্রজনন ক্ষমতা স্থিতিশীল, পরিবেশের সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো।

গবেষক দলটি একটি উন্নত মলিকিউলার ব্রিডিং সিস্টেম ব্যবহার করেছেন, যেখানে জিনোমিক সিলেকশন ও সোমাটিক সেল ক্লোনিং একত্র করা হয়েছে। এর মাধ্যমে উচ্চমানের কোষ আলাদা করে কোষ লাইন তৈরি, ভ্রূণ পুনর্গঠন, ভ্রূণ প্রতিস্থাপন ও গর্ভধারণ পর্যবেক্ষণসহ পুরো প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করা হয়।

https://img2.chinadaily.com.cn/images/202605/15/6a06746fa310d68600fd8036.jpeg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx