চীনে জাতীয় কৌশলগত চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয়ে চালু হলো নতুন বিষয়সমূহ - Mati News
Tuesday, July 21

চীনে জাতীয় কৌশলগত চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয়ে চালু হলো নতুন বিষয়সমূহ

জুন ৭, সিএমজি বাংলা ডেস্ক: জাতীয় উন্নয়ন ও শিল্পখাতের ভবিষ্যৎ চাহিদা পূরণে চীনের বিশ্ববিদ্যালয়গুলো নতুন নতুন স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) বিষয় চালু করেছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের হালনাগাদ তালিকায় “এমবডিড ইন্টেলিজেন্স”, “লো-অ্যালটিটিউড ইকোনমি অ্যান্ড ম্যানেজমেন্ট” এবং “মেরিন ইন্টেলিজেন্স অ্যান্ড আনম্যানড টেকনোলজিস”সহ বেশ কয়েকটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

চীনের ২০২৬-২০৩০ মেয়াদের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিজ্ঞান, প্রকৌশল, কৃষি ও চিকিৎসাবিষয়ক শিক্ষায় ভর্তি সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়েছে। সম্প্রতি সিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী হুয়াই চিনফেং জানিয়েছেন, প্রযুক্তিগত উদ্ভাবন, শিল্পোন্নয়ন এবং জাতীয় কৌশলগত প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে।

নতুন তালিকায় ১৫টি আন্তঃবিষয় যুক্ত হয়েছে, যার মধ্যে “ব্রেইন-কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি” ও “এমবডিড ইন্টেলিজেন্স” উল্লেখযোগ্য। পাশাপাশি জনকল্যাণমূলক বিষয় যেমন থাই ছি, স্মার্ট ল্যান্ডস্কেপ ডিজাইন ও আর্ট থেরাপিও চালু করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এসব নতুন বিষয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মবাজারের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করবে এবং চীনের প্রযুক্তিগত স্বনির্ভরতা ও উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধি করবে। প্রায় ১ কোটি ২৯ লাখ কাওখাও পরীক্ষার্থীর জন্য এ বছর উচ্চশিক্ষায় নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx