চীন সবসময় উজবেকিস্তানের আন্তরিক, নির্ভর এবং বিশ্বাসযোগ্য অংশীদার। দুই দেশের রাষ্ট্রপ্রধানের কৌশলগত নির্দেশনায় চীন-উজবেকিস্তান সম্পর্ক যুগান্তকারী উন্নয়ন অর্জন করেছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার বেইজিংয়ে উজবেকিস্তানের প্রেসিডেন্ট প্রশাসনের প্রধান সাইদা মিরজিওয়েভার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
ওয়াং ই আশা প্রকাশ করেন যে, চীনের মূল স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোয় উজবেকিস্তান চীনকে দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে। এ ছাড়া বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্রে এক নতুন অধ্যায় রচনা করতে চীন-উজবেকিস্তানের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি।
জবাবে সাইদা মিরজিওয়েভা বলেন, উজবেকিস্তান চীনের সঙ্গে উচ্চপর্যায়ের বিনিময় বজায় রাখতে এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী।
সূত্র: সিএমজি


















