হিউম্যানয়েড রোবট গেমসের জন্য বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ডেটাসেট প্রকাশ - Mati News
Thursday, August 27

হিউম্যানয়েড রোবট গেমসের জন্য বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ডেটাসেট প্রকাশ

বিশ্বমানের হিউম্যানয়েড রোবট গেমসের জন্য বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ডেটাসেট প্রকাশ করা হয়েছে। গতকাল (বুধবার) দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের সমাপনী অনুষ্ঠানে প্রকাশিত এই ডেটাসেটে রয়েছে প্রশিক্ষণ ও আনুষ্ঠানিক প্রতিযোগিতার সময় একাধিক প্রতিষ্ঠানের সংগৃহীত বিপুল পরিমাণ বাস্তব-জগতের কার্যক্রমের তথ্য-উপাত্ত।

এতে ২ হাজার ৫০০ ঘণ্টারও বেশি প্রশিক্ষণ ডেটা আছে। ডেটাসেটটি সরাসরি এমবডিড এআই মডেলের প্রশিক্ষণ ও গবেষণায় ব্যবহার করা যাবে। পাশাপাশি, এটি গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোকে অ্যালগরিদম প্রশিক্ষণ এবং বিভিন্ন পরিস্থিতি যাচাইয়ের জন্য উচ্চমানের ডেটা সহায়তা দেবে।

ডেটাসেটটিতে মাল্টি-ভিউ ভিডিও, জয়েন্ট মোশন তথ্য, রোবটের নিজস্ব অবস্থা সম্পর্কিত ফিডব্যাক এবং কাজ সম্পাদনের ফলাফলের মতো মাল্টিমোডাল টাইম-সিরিজ ডেটা রয়েছে। পাশাপাশি, ব্যর্থতার ঘটনা ও সীমাবদ্ধতার শর্ত, পরিমার্জিত অভিপ্রায়, বহু-কোণ থেকে লক্ষ্য চিহ্নিতকরণ ও শনাক্তকরণের টীকা এবং দীর্ঘ সময়ের অপারেশন ট্র্যাজেক্টরি ও অসংগঠিত গতিশীল ব্যাঘাতসহ সম্পূর্ণ টাস্ক রেকর্ডও পদ্ধতিগতভাবে সংগ্রহ করা হয়েছে।

এর মাধ্যমে প্রাথমিক সেন্সিং স্তর ও শব্দার্থ সংক্রান্ত টীকা স্তর থেকে শুরু করে টাস্ক ট্র্যাজেক্টরি স্তর পর্যন্ত বহুস্তরীয় ডেটা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

২য় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের আয়োজক কমিটির একজন প্রতিনিধি বলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো গেমস থেকে উৎপন্ন মূল্যবান ডেটা-সম্পদকে শিল্পের জন্য উন্মুক্ত করা এবং প্রতিযোগিতাটিকে অগ্রগতির নতুন সূচনাবিন্দুতে পরিণত করা। মাঠে সংগৃহীত ডেটা যাতে গবেষণাগার, প্রতিষ্ঠান ও বিভিন্ন শিল্প খাতে বাস্তবে ব্যবহার করা যায়, তা নিশ্চিত করাই এর অন্যতম উদ্দেশ্য।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *