ছেংতুতে চীন-জার্মানির সহযোগিতা অনুসন্ধান - Mati News
Saturday, March 21

ছেংতুতে চীন-জার্মানির সহযোগিতা অনুসন্ধান

মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম চীনের ছেংতুতে অনুষ্ঠিত এক বিশেষ বিনিময় অনুষ্ঠানে চীনা ও জার্মান কোম্পানিগুলো নতুন সহযোগিতার সুযোগ অন্বেষণ করেছে। ‘হিডেন চ্যাম্পিয়নস ফ্রম জার্মানি: ছেংতু ইন্ডাস্ট্রিয়াল পার্ক ট্যুর ২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী সফরে ৩০টিরও বেশি জার্মান প্রতিষ্ঠান অংশ নেয়।

‘হিডেন চ্যাম্পিয়ন’ নামে পরিচিত জার্মানির এসব কোম্পানি আকারে তুলনামূলকভাবে কম পরিচিত হলেও প্রযুক্তি ও উদ্ভাবনে অত্যন্ত সফল। এই সফর কেবল একটি ব্যবসায়িক সমাবেশ নয়, বরং দীর্ঘমেয়াদী দ্বিমুখী সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই উদ্যোগের সূচনা হয়েছিল প্রায় ১৫৭ দিন আগে, যখন ছেংতুর একটি প্রতিনিধিদল বিনিয়োগ প্রচার ও ব্যবসায়িক বিনিময়ের লক্ষ্যে জার্মানি সফর করে। সেই সময় মোট ৫০টি প্রকল্পে প্রায় ২৬০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমানে এসব চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে।

জেনিফার/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি

C:\Users\USER\Desktop\১১১.JPG C:\Users\USER\Desktop\১১.JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *