ছোংছিংয়ে ভূমিধস: পুনরুদ্ধারে ৩ কোটি ইউয়ান বরাদ্দ চীনের - Mati News
Saturday, July 18

ছোংছিংয়ে ভূমিধস: পুনরুদ্ধারে ৩ কোটি ইউয়ান বরাদ্দ চীনের

 দক্ষিণ-পশ্চিম চীনের ছোছিং পৌরসভায় ভূমিধস-পরবর্তী জরুরি পুনরুদ্ধার কার্যক্রমের জন্য ৩ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি)

শুক্রবার ছোংছিংয়ের ফেংশুই মিয়াও ও থুচিয়া স্বায়ত্তশাসিত কাউন্টিতে ভূমিধসের ঘটনায় পাহাড়ের পাদদেশে থাকা ১০টিরও বেশি আবাসিক ভবন মাটিচাপা পড়ে এবং বহু মানুষ আটকা পড়ে। ঘটনার পরপরই চীনের দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ বিষয়ক জাতীয় কমিশন চতুর্থ স্তরের জরুরি দুর্যোগ ত্রাণ ব্যবস্থা চালু করে।

এনডিআরসি জানিয়েছে, বরাদ্দকৃত অর্থ ক্ষতিগ্রস্ত এলাকায় সড়ক, বিদ্যুৎ, পানি সরবরাহসহ বিভিন্ন অবকাঠামো এবং জনসেবামূলক স্থাপনার জরুরি পুনরুদ্ধার কাজে ব্যয় করা হবে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *