জর্ডানে মার্কিন ঘাঁটি কাঁপিয়ে দিল আইআরজিসি - Mati News
Thursday, October 8

জর্ডানে মার্কিন ঘাঁটি কাঁপিয়ে দিল আইআরজিসি

ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী—আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। সোমবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, জর্ডানের কিং হুসেইন ও আল-আজরাক ঘাঁটিতে হামলায় প্রযুক্তি, রক্ষণাবেক্ষণ অবকাঠামো এবং যুদ্ধবিমানের অবস্থান ঘিরে এ হামলা চালানো হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা।

এর আগে রোববার রাতে ইরানের হরমোজগান প্রদেশের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্থাপনায় হামলার দাবি করে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স বলেন, হরমুজ প্রণালিতে রকেট ও সমুদ্র মাইন নিক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এমন খবরেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

লারাক দ্বীপে মার্কিন হামলায় সামরিক সদস্য ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে দাবি করেছে আইআরজিসি। এ অবস্থায় আইআরজিসি সতর্ক করে বলেছে, ভবিষ্যতে আরও হামলা হলে তার জবাব হবে আরও কঠোর।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *