জাতিসংঘের অনুমোদনহীন অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন - Mati News
Sunday, October 4

জাতিসংঘের অনুমোদনহীন অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান শুক্রবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন বা ম্যান্ডেট ছাড়া আরোপিত অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের বৃহস্পতিবারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে চীনা মুখপাত্র এ কথা বলেন। বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র, ইরানের ওপর “ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা” আরোপ করতে যাচ্ছে এবং এই অর্থনৈতিক চাপের ফলে যুদ্ধক্ষেত্রে নতুন করে সংঘাত বা সামরিক তৎপরতা শুরু হওয়া ঠেকানো সম্ভব হতে পারে।

এর আগের দিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে জানান, তিনি কোনো দেশের বিরুদ্ধে এযাবৎকালের “সবচেয়ে ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান” শুরু করতে যাচ্ছেন; যার মধ্যে রয়েছে “অভূতপূর্ব মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া।”

লিন চিয়ান বলেন, “আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনহীন অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন। আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি দায়িত্বশীল আচরণ এবং রাজনৈতিক ও কূটনৈতিক পথ অনুসরণের আহ্বান জানাই।”

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *