সিএমজি-র নতুন ও বৈচিত্র্যময় অনুষ্ঠানমালার ঘোষণা - Mati News
Wednesday, August 5

সিএমজি-র নতুন ও বৈচিত্র্যময় অনুষ্ঠানমালার ঘোষণা

টেলিভিশন নাটক, প্রামাণ্যচিত্র এবং ইন্টিগ্রেটেড মিডিয়া প্রজেক্টসহ ৬০টিরও বেশি প্রিমিয়াম অনুষ্ঠানের একটি বৈচিত্র্যময় লাইনআপ উন্মোচন করেছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)। গত মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই নতুন অনুষ্ঠানমালার ঘোষণা দেওয়া হয়।

সিএমজির এই নতুন তালিকায় রয়েছে ঐতিহাসিক পটভূমি, ইতিহাস ও ঐতিহ্যের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র। পাশাপাশি এতে যুক্ত হয়েছে অভিনব মাল্টিমিডিয়া প্রোডাকশন, যা চীনের সমৃদ্ধ ইতিহাস, খাদ্যাভ্যাস এবং অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যকে ফুটিয়ে তুলবে।

ঘোষিত অনুষ্ঠানমালার মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে চীনের গণমুক্তি েফৗজের (পিএলএ) প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে নির্মিত একটি টেলিভিশন নাটক, প্রাচীন চীনা কবিদের ভ্রমণকাহিনীর ওপর ভিত্তি করে তৈরি একটি বিশেষ প্রামাণ্যচিত্র এবং ঐতিহ্যবাহী চীনা রন্ধনশৈলীকে দর্শকদের সামনে চমৎকারভাবে তুলে ধরার জন্য তিনটি আন্তঃসংযুক্ত উদ্যোগ।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *