জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে আইজিএন এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: চীন - Mati News
Thursday, July 30

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে আইজিএন এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: চীন

জাতিসংঘ সাধারণ পরিষদের নিরাপত্তা পরিষদ সংস্কার সংক্রান্ত আন্তঃসরকার আলোচনা প্রক্রিয়াটিকে পরবর্তী অধিবেশনে প্রযুক্তিগতভাবে বহাল রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চীন। মঙ্গলবার জাতিসংঘের চীনা মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স সুন লেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে আইজিএনকে সংস্কার আলোচনার একমাত্র বৈধ প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদে আইজিএন-এর মেয়াদ বাড়ানোর বিষয়ে একটি মৌখিক সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর সুন লেই বলেন, নিরাপত্তা পরিষদের সংস্কার সকল সদস্য রাষ্ট্রের প্রধান স্বার্থের সাথে জড়িত।

তিনি আরও বলেন, চীন আশা করে সমস্ত পক্ষ একটি কৌশলগত দৃষ্টিভঙ্গি ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ বজায় রাখবে; যৌথভাবে আইজিএনকে আলোচনার প্রাথমিক চ্যানেল হিসেবে টিকিয়ে রাখবে; সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐকমত্যের নীতি মেনে চলবে; এবং উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব ও কণ্ঠস্বর জোরদার করার একমাত্র সঠিক পথে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে আইজিএন-এর অভ্যন্তরে গভীর যোগাযোগ ও ঐকমত্য গঠন অব্যাহত রাখবে, যাতে এর মাধ্যমে অবিচল ও টেকসই অগ্রগতি নিশ্চিত করা যায়।”

সুন লেই জানান, সদস্য রাষ্ট্রগুলোর সাধারণ স্বার্থ এবং জাতিসংঘের সুস্থ বিকাশের উপযোগী একটি দিকনির্দেশনা অনুযায়ী নিরাপত্তা পরিষদ সংস্কার এগিয়ে নিতে এবং একটি অধিকতর ন্যায়সঙ্গত ও সমতার ভিত্তিতে বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর অবদান রাখতে সকল পক্ষের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন। সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *