জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এক ‘লাল রেখা, যা অতিক্রম করা যাবে না: চীন - Mati News
Tuesday, September 15

জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এক ‘লাল রেখা, যা অতিক্রম করা যাবে না: চীন

জাপানের সম্ভাব্য পারমাণবিক নীতিগত পরিবর্তন নিয়ে চীন কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছে, জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এমন একটি ‘লাল রেখা’ যা কখনোই অতিক্রম করা উচিত নয়। বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

চিয়াং বিন জাপানের প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যকে ‘অত্যন্ত উস্কানিমূলক ও বিপজ্জনক’ আখ্যা দিয়ে বলেন, এসব মন্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে আবারও জাপানের ভণ্ডামি ও মিথ্যাচারকে উন্মোচিত করেছে।

সম্প্রতি জাপানের প্রতিরক্ষামন্ত্রী একাধিকবার বলেছেন, দেশটির পারমাণবিক অস্ত্র সম্পর্কিত নীতি নিয়ে কোনো রাখঢাক না রেখে আলোচনা করা উচিত। এর মধ্যে রয়েছে জাপানের দীর্ঘদিনের তিনটি অপারমাণবিক নীতি। অর্থাৎ, পারমাণবিক অস্ত্র ধারণ ও উৎপাদন না করা এবং দেশের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র প্রবেশের অনুমতি না দেওয়ার নীতি।

তিনি আরও বলেন, ‘তিনটি অপারমাণবিক নীতি লঙ্ঘনের জন্য জাপানের প্রচেষ্টা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতাকে গুরুতরভাবে লঙ্ঘন করে। এটি বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধব্যবস্থাকে দুর্বল এবং যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার জন্য হুমকি সৃষ্টি করে।‘

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *