জিএম হোল্ডিংস ও চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর - Mati News
Wednesday, September 2

জিএম হোল্ডিংস ও চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশে আবাসন, শিল্প-প্রযুক্তি পার্ক ও আতিথেয়তা খাতে যৌথভাবে বিভিন্ন বড় প্রকল্প বাস্তবায়নে চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপ কোম্পানি লিমিটেডের (সিআরএফজি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জিএম হোল্ডিংস লিমিটেড (জিএমএইচএল)। সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত দেশবন্ধু গ্রুপ কর্পোরেট অফিসে এ সমঝোতা স্বাক্ষর হয়।

চুক্তির আওতায় বাংলাদেশের বিভিন্ন স্থানে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও পর্যটন অবকাঠামোসহ একাধিক বৃহৎ প্রকল্প যৌথভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পগুলোর নির্মাণকাজে চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপ (সিআরএফজি) প্রকৌশল, ক্রয় ও নির্মাণ ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করবে। শিগগিরই প্রকল্পগুলোর কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

স্বাক্ষর অনুষ্ঠানে জিএম হোল্ডিংস লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম.কে.এ. শাহিনুর রহমান জাহিদ এবং চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপের পক্ষে ব্যবসা ব্যবস্থাপক ফাং ওয়ানখুন (ড্যানিয়েল) নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপের বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম ওয়াং, বিপণন ব্যবস্থাপক থিয়ান ইউ, উপ-প্রকল্প ব্যবস্থাপক লি ছেন, অ্যারেনা ফর গ্লোবাল এনগেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ ইকবাল রিজভী, প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মোয়াজ্জেম হোসেন এবং জিএম হোল্ডিংস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *