জ্বালানি-অবকাঠামো সহযোগিতা জোরদারের অঙ্গীকার মঙ্গোলিয়া ও চীনের - Mati News
Monday, September 14

জ্বালানি-অবকাঠামো সহযোগিতা জোরদারের অঙ্গীকার মঙ্গোলিয়া ও চীনের

চীনের সঙ্গে জ্বালানি ও অবকাঠামো খাতে বাস্তব সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনা খুরেলসুখ। রোববার পশ্চিম মঙ্গোলিয়ার খোভদ প্রদেশে নির্মাণাধীন এরদেনেবুরেন জলবিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খুরেলসুখ বলেন, এরদেনেবুরেন জলবিদ্যুৎকেন্দ্র মঙ্গোলিয়া-চীন বাস্তব সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ প্রকল্পটিকে দুই দেশের জ্বালানি ও অবকাঠামো সহযোগিতা আরও জোরদারের সুযোগ হিসেবে নেয়া হবে বলেও জানান তিনি। চীনা পক্ষের চুক্তি বাস্তবায়ন ও নির্মাণ ব্যবস্থাপনার প্রশংসা করে প্রকল্পে চীন সরকারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান মঙ্গোলিয়ান প্রেসিডেন্ট।

অন্যদিকে, চীনা দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স কাও লি বলেন, দুই দেশের নেতাদের ঐকমত্য বাস্তবায়নে মঙ্গোলিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।

চায়না পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন নির্মিত ৯০ মেগাওয়াট ক্ষমতার প্রকল্পটি চালু হলে মঙ্গোলিয়ার পশ্চিমাঞ্চলের পাঁচ প্রদেশে বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল হবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *