তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রির কঠোর বিরোধিতায় চীন - Mati News
Wednesday, October 7

তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রির কঠোর বিরোধিতায় চীন

 

চীনের তাইওয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির তীব্র বিরোধিতা করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। মঙ্গলবার তিনি বলেন, এ বিষয়ে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট। সম্প্রতি তাইওয়ান যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা দুটি এফ-১৬ভি যুদ্ধবিমান পেয়েছে এবং চলতি বছরের মধ্যে আরও ৬৪টি যুদ্ধবিমান পাওয়ার পরিকল্পনা আছে—গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেন।

কুও চিয়াখুন আরও বলেন, দু’দেশের প্রেসিডেন্টদের বৈঠকে যে গুরুত্বপূর্ণ অভিন্ন সমঝোতা হয়েছে, যুক্তরাষ্ট্রকে তা বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে এক-চীন নীতি এবং চীন-যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ইশতেহার মেনে তাইওয়ান ইস্যুতে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেয়া উচিত।

তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ বিষয়। এর সমাধান চীনাদের নিজেদের বিষয়, এতে বাইরের হস্তক্ষেপ তার দেশ সহ্য করবে না বলে সতর্ক করেন এই মুখপাত্র।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *