তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নিজের প্রতিশ্রুতি পূরণ করতে হবে: মুখপাত্র - Mati News
Thursday, May 7

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নিজের প্রতিশ্রুতি পূরণ করতে হবে: মুখপাত্র

মে ৭: যুক্তরাষ্ট্রকে ‘এক-চীননীতি’ এবং চীন-মার্কিন তিনটি যুক্ত ইস্তাহার মেনে চলতে হবে; তাইওয়ান ইস্যুতে পূর্ববর্তী সব মার্কিন সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে; এবং এ ব্যাপারে আন্তর্জাতিক বাধ্যবাধকতাও পূরণ করতে হবে। এগুলো চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল, সুষ্ঠ ও টেকসই উন্নয়নের প্রয়োজনীয় পূর্বশর্ত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, তাইওয়ান ইস্যু চীনের কেন্দ্রীয় স্বার্থগুলির কেন্দ্র; চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। দেশের ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীনের সরকার ও জনগণ দৃঢ়প্রতিজ্ঞ। ‘স্বাধীন তাইওয়ান’-এর নামে বিছিন্নতাবাদী অপত্পরতা এবং তাইওয়ান প্রণালীতে শান্তির জন্য প্রচেষ্টা পাশাপাশি চলতে পারে না। তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে, তথাকথিত ‘স্বাধীন তাইওয়ান’-এর বিরোধিতা করতে হবে।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *