দক্ষিণ এশিয়ার দেশগুলো অবৈধ বন্যপ্রাণী ব্যবসা দমনে সহযোগিতা জোরদার করবে - Mati News
Monday, September 14

দক্ষিণ এশিয়ার দেশগুলো অবৈধ বন্যপ্রাণী ব্যবসা দমনে সহযোগিতা জোরদার করবে

সেপ্টেম্বর ১২: দক্ষিণ এশীয় বন্যপ্রাণী সুরক্ষা নেটওয়ার্কের আটটি সদস্য রাষ্ট্র গতকাল (শুক্রবার) কাঠমান্ডু ঘোষণাপত্র গ্রহণ করেছে। তারা সমন্বিত আইন প্রয়োগ, আর্থিক তদন্ত ও ফৌজদারি বিচার সহযোগিতার মাধ্যমে অবৈধ বন্যপ্রাণী ব্যবসা মোকাবিলায় আঞ্চলিক প্রচেষ্টা জোরদার করার অঙ্গীকার করেছে।

কাঠমান্ডু ঘোষণাপত্রে বলা হয়, অবৈধ বন্যপ্রাণী ব্যবসা শুধু জীববৈচিত্র্যকেই নয়, বরং জনস্বাস্থ্য, আইনের শাসন, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নকেও হুমকির মুখে ফেলে। সদস্য রাষ্ট্রগুলো অবৈধ বন্যপ্রাণী ব্যবসা মোকাবেলায় তাদের রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ঘোষণাপত্রটিতে ডিজিটাল প্রযুক্তি এবং সীমান্তের দুর্বলতার সুযোগ নিয়ে বন্যপ্রাণী পাচারকারীদের কার্যকলাপ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, এবং সদস্য রাষ্ট্রগুলো বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এ সংক্রান্ত অপরাধ মোকাবিলায় তাদের প্রচেষ্টা জোরদার করার অঙ্গীকার করেছে।

দক্ষিণ এশীয় বন্যপ্রাণী সুরক্ষা নেটওয়ার্ক ২০১১ সালের ৩০ জানুয়ারি ভুটানে আনুষ্ঠানিকভাবে চালু হয়। এর আটটি সদস্য দেশ হলো- আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *