চীনের ফুচিয়ানে ভারী বৃষ্টি ও টাইফুনে প্রায় ৬ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে - Mati News
Sunday, September 6

চীনের ফুচিয়ানে ভারী বৃষ্টি ও টাইফুনে প্রায় ৬ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে

টানা ভারী বৃষ্টিপাত ও টাইফুনের প্রভাবে চীনের পূর্ব উপকূলীয় ফুচিয়ান প্রদেশের ঝুঁকিপূর্ণ উপকূলীয় ও অভ্যন্তরীণ অঞ্চল থেকে শুক্রবার রাতের মধ্যে মোট ৫ লক্ষ ৯৯ হাজার ৩০০ জন বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। প্রদেশটির বন্যা নিয়ন্ত্রণ ও খরাত্রাণ সদর দপ্তরের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় ফুচিয়ান প্রদেশের বিভিন্ন বিভাগ দুর্গত এলাকায় জরুরি উদ্ধারকাজ, ত্রাণ বিতরণ এবং পরবর্তী পুনর্গঠন কাজের জন্য জরুরি ভিত্তিতে ২১ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে। এছাড়া প্রদেশটিতে বন্যা নিয়ন্ত্রণের জন্য তৃতীয় সর্বোচ্চ অর্থাৎ ‘লেভেল-৩’ এবং টাইফুনের জন্য ‘লেভেল-৪’ জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

চলতি বছরের ১৮তম টাইফুন ‘সওদেল’ বৃহস্পতিবার সকালে ফুচিয়ান প্রদেশের চাংচৌ শহরের চাংপু কাউন্টিতে আঘাত হানে। শক্তিশালী বাতাস ও ভারী বর্ষণের আশঙ্কায় এই টাইফুনের প্রভাবে হাজার হাজার মানুষকে আগে থেকেই সরিয়ে নেওয়া হয়েছিল।

টাইফুন সওদেলের প্রভাব কেবল ফুচিয়ানেই সীমাবদ্ধ থাকেনি; এর ফলে পার্শ্ববর্তী চিয়াংসি প্রদেশের ৫৩টি কাউন্টির ১ লক্ষ ২৮ হাজার ৫০০ জন বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং জরুরি ভিত্তিতে প্রায় ৮ হাজার ৭০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: সিএমজি

Nearly a quarter of a million people evacuated due to China rainstorms

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *