পাপুয়া নিউগিনিতে ‘তাইপেই ইকোনমিক অফিস’ বন্ধ, স্বাগত জানাল চীন - Mati News
Saturday, July 18

পাপুয়া নিউগিনিতে ‘তাইপেই ইকোনমিক অফিস’ বন্ধ, স্বাগত জানাল চীন

পাপুয়া নিউগিনিতে (পিএনজি) তথাকথিত ‘তাইপেই ইকোনমিক অফিস’ বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চীন। দেশটির এ পদক্ষেপকে এক-চীন নীতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের প্রতিফলন বলে মন্তব্য করেছে বেইজিং।

শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, পাপুয়া নিউগিনি সরকারের এ সিদ্ধান্তকে চীন উচ্চ-মূল্যায়ন করে।

তিনি বলেন, এ সিদ্ধান্ত আবারও প্রমাণ করেছে যে এক-চীন নীতি সমুন্নত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ প্রবণতা এবং ইতিহাসের স্বাভাবিক গতিধারা।

গত ১৫ জুলাই পাপুয়া নিউগিনি সরকার দেশটিতে পরিচালিত তথাকথিত ‘তাইপেই ইকোনমিক অফিস’ বন্ধ করার ঘোষণা দেয়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *