দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান: সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা - Mati News
Wednesday, June 10

দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান: সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা

এপ্রিল ১৬: আমেরিকানরা ‘দীর্ঘস্থায়ী যুদ্ধকে ভয় পায়’, তবে ইরান এমন যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। গতকাল (বুধবার) ইরানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মোহসেন রেজাই জানান, যুক্তরাষ্ট্র ‘নৌ অবরোধ’ আরোপ করলেও ভবিষ্যৎ আলোচনায় ইরান তাদের উত্থাপিত ১০টি শর্তের ব্যাপারে কখনোই আপস করবে না। তিনি বলেন, অতীতের আলোচনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ইরানের উচিত আরও সতর্কতার সাথে চুক্তির খসড়া তৈরি করা এবং অর্থনৈতিক বিষয়গুলোতে বিশেষভাবে জোর দেওয়া।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে ‘পুলিশ’ হিসেবে কাজ করতে চান। তবে ইরানের নিজস্ব অধিকার পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কখনোই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *