
সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের পর চীন নেপালকে ত্রাণ-সরঞ্জাম, চিকিত্সা ও সংশ্লিষ্ট সামগ্রী, এবং আর্থিক সহায়তা প্রদান করেছে এবং দুর্যোগকবলিত এলাকায় পরিবহনব্যবস্থা পুনরুদ্ধারে সহায়তা করেছে।
এশিয়া-প্যাসিফিক মিডিয়া সামিট চলাকালে, চীন-নেপাল সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ দুর্যোগ এবং নেপালে চীনের ত্রাণকার্যক্রম প্রসঙ্গে, নেপালের জাতীয় সংবাদ সংস্থার নির্বাহী সম্পাদক শরত্চন্দ্র ভান্ডারী সিএমজিকে দেওয়া এক সাংক্ষাত্কারে এ সব কথা বলেন।
তিনি ২০১৫ সালের নেপাল ভূমিকম্পের সময় চীনের দেওয়া জরুরি সহায়তার কথাও স্মরণ করে বলেন, চীন বছরের পর বছর ধরে, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নেপালকে ধারাবাহিকভাবে সহায়তা করে আসছে।
তিনি আরও বলেন, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সতর্ক করা এবং তা মোকাবিলা করার সক্ষমতা বাড়াতে চীন ও নেপাল রিমোট সেন্সিং পর্যবেক্ষণ এবং দুর্যোগ তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে পারে।
সূত্র: সিএমজি



















