পরিবেশগত পর্যবেক্ষণ জোরদারে ‘তৃতীয় মেরু’র পারদ তথ্য-উপাত্ত প্রকাশ চীনা বিজ্ঞানীদের - Mati News
Wednesday, July 29

পরিবেশগত পর্যবেক্ষণ জোরদারে ‘তৃতীয় মেরু’র পারদ তথ্য-উপাত্ত প্রকাশ চীনা বিজ্ঞানীদের

চীনের ছিংহাই-সিচাং মালভূমির বায়ু, অ্যারোসল, হিমবাহ, মাটি ও অন্যান্য পরিবেশগত নমুনা থেকে সংগৃহীত পারদ (এইচজি) সংক্রান্ত বিস্তৃত তথ্য-উপাত্ত প্রকাশ করেছে দেশটির বিজ্ঞানীদের নেতৃত্বাধীন এক আন্তর্জাতিক গবেষক দল।

গবেষকদের আশা, এই তথ্যসমষ্টি পরিবেশগত নীতি প্রণয়ন এবং পারদ দূষণ মোকাবিলায় বৈজ্ঞানিক সহায়তা প্রদান করবে।

গবেষকরা জানান, বৈশ্বিক ও আঞ্চলিক— উভয় পর্যায়েই পারদ দূষণের ঝুঁকি মূল্যায়ন এবং তা প্রশমনের জন্য এসব তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গবেষণাটি পরিচালনা করেছে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একটি যৌথ গবেষক দল। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ‘আর্থ সিস্টেম সায়েন্স ডেটা’ সাময়িকীতে।

গবেষকদের মতে, বিশ্বের ‘তৃতীয় মেরু’ হিসেবে পরিচিত ছিংহাই-সিচাং মালভূমি আঞ্চলিক ও বৈশ্বিক উভয় পর্যায়েই ট্রেস উপাদানের চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত ভারী ধাতু পারদের প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

নর্থওয়েস্ট ইনস্টিটিউট অব ইকো-এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্সেসের গবেষক এবং গবেষণাটির প্রধান খাং শিচাং বলেন, ‘সাম্প্রতিক দশকগুলোতে আমাদের বায়ুমণ্ডলীয় দূষণ ও ক্রায়োস্ফিয়ারের পরিবর্তন কর্মসূচি পারদের জৈব-রাসায়নিক চক্র এবং ক্রায়োস্ফিয়ারিক পরিবর্তনের মধ্যকার মিথস্ক্রিয়াকে পদ্ধতিগতভাবে পরীক্ষা করার জন্য এই অঞ্চলজুড়ে একটি সমন্বিত পর্যবেক্ষণ নেটওয়ার্ক স্থাপন ও বজায় রেখেছে।‘

তার ভাষায়, ‘এই ডেটাসেট ক্রায়োস্ফিয়ারিক পরিবেশে পারদের চক্রের পূর্বাভাস আরও উন্নত করতে এবং দ্রুত জলবায়ু উষ্ণায়ন ও ক্রায়োস্ফিয়ারের সংকোচনের প্রেক্ষাপটে এর প্রভাব মূল্যায়নে সহায়তা করবে।‘

সূত্র: সিএমজি

C:\Users\USER\Desktop\1.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *