পান্ডার ভালোবাসায় বাড়ছে চীন-তাইওয়ান সম্প্রীতির বন্ধন - Mati News
Wednesday, September 9

পান্ডার ভালোবাসায় বাড়ছে চীন-তাইওয়ান সম্প্রীতির বন্ধন

চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানে উপহার দেওয়া জায়ান্ট পান্ডা ‘ইউয়ান ইউয়ান’-এর ২২তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে চীন। একই সঙ্গে পান্ডার মাধ্যমে দুই পাশের মানুষের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও গভীর হওয়ার আশা প্রকাশ করেছে বেইজিং।

বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র চাং হান ইউয়ান ইউয়ানের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানান।

রোববার তাইপেই চিড়িয়াখানায় ইউয়ান ইউয়ানের ২২তম জন্মদিন উদযাপন করা হয়। প্রিয় পান্ডাটিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বিপুলসংখ্যক দর্শনার্থী চিড়িয়াখানায় ভিড় করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে জন্মদিনের নানা আয়োজন।

চাং হান বলেন, দুই পাশের মানুষের কাছেই জায়ান্ট পান্ডা অত্যন্ত জনপ্রিয় এবং এগুলো শান্তি ও বন্ধুত্বের প্রতীক হিসেবে কাজ করে। ২০০৮ সালে চীনের মূল ভূখণ্ড থেকে ‘থুয়ান থুয়ান’ ও ‘ইউয়ান ইউয়ান’কে তাইওয়ানে উপহার হিসেবে পাঠানো হয়।

তাইপেই পৌঁছানোর পর এই জুটি দুটি শাবকের জন্ম দেয়—‘ইউয়ান চাই’ ২০১৩ সালে এবং ‘ইউয়ান পাও’ ২০২০ সালে। তাদের আগমনের পর থেকে পান্ডাগুলো তাইওয়ানের মানুষের মধ্যে আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে দিয়েছে।

২০২২ সালের নভেম্বরে অসুস্থ হয়ে ১৮ বছর বয়সে মারা যায় পুরুষ পান্ডা থুয়ান থুয়ান।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *